শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পৃথক ঘটনায় কিশোরের আত্মহত্যা, পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পৃথক ঘটনায় কিশোরের আত্মহত্যা, পানিতে ডুবে শিশুর মৃত্যু
শনিবার ● ২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পৃথক ঘটনায় কিশোরের আত্মহত্যা, পানিতে ডুবে শিশুর মৃত্যু

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানের পৃথক দুটি ঘটনায় পশ্চিম গুজরার এক কিশোরের আত্মহত্যা করেছে ও কছুখাইন গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুর ও বিকালে দুটি ঘটনা ঘটে। পশ্চিম গুজরায় আত্মহননকারী কিশোর মোবাইলে ফ্রি ফায়ার গেম’ খেলায় আসক্ত ছিল। ছেলেকে এই আসক্তি থেকে বিরত রাখতে মা সব সময় বকাঝকা করতো। গতকালও একারণে মা’ তাকে বকা দিলে অভিমানী কিশোর মো. সিফাত (১৫) বিকালের দিকে ঘরের একটি কক্ষে গলায় ওরনা পেঁছিয়ে আত্মহত্যা করে। সিফাত পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে ও উত্তর গুজরা বায়তুল উলুম মাদরাসার নবম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। রাউজান থানার উপপরিদর্শক (এস আই) মনির ঘটনার স্বীকার করে বলেন আত্মহননকারী কিশোরকে রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল। পুলিশ তার সুরুতহাল রিপোর্ট তৈরী করে আইনানুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।
একই দিন সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয় নোয়াপাড়া ইউনিয়নের কছুখাইন গ্রামের আনোয়ার সওদাগড়ের বাড়িতে। দায়য়ান(২) নামের শিশুটি ঘরের বাইরে খেলতে গিয়ে বাড়ির সকলের দৃষ্টির অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খুঁজাখুঁজি করে পুকুরে ভাসমান আবস্থায় দেখে দ্রুত উঠিয়ে শিশুটিকে নিয়ে আসা হয় নোয়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে। এখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। নিহত শিশু দায়য়ান কছুখাইন গ্রামের মাসুদুল ইসলাম ও ঝিনু আকতার দম্পতির পুত্র।





আর্কাইভ