রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবা সহ নারী গ্রেফতার
যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবা সহ নারী গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক কারবারীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন যাত্রীবাহী সোদিয়া পরিবহন থেকে সুফিয়া বেগম নামে এক মহিলাকে সন্দেহভাজন আটক করা হয়। গ্রেফতারকৃত সুফিয়া বেগম (৪৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার ১নং ওয়ার্ড নাইটংপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের স্ত্রী। মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারে বাসষ্ট্যান্ড সংলগ্ন যাত্রীবাহী সোদিয়া পরিবহন (চট্ট মেট্রো-ব ১১-০৭১৭) থেকে সুফিয়া বেগম নামে এক মহিলা গাড়ি থেকে নেমে হাটতে শুরু করলে পুলিশ সন্দেহভাজন তাকে আটক করে। পরবর্তীতে তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া বাজার এলাকা থেকে সুফিয়া বেগম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে ৭০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা শেষে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি