শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পুলিশি হয়রানি বন্ধের দাবীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
খাগড়াছড়িতে পুলিশি হয়রানি বন্ধের দাবীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
খাগড়াছড়ি প্রতিনিধি :: গণহারে বাস মিনিবাস রিকুইজেশনসহ পুলিশি হয়রানি বন্ধের দাবীতে খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের গণপরিবহন চলাচল বন্ধ থাকে। ৬ঘন্টা পর দুপুর ১২টা থেকে বাস চলাচল পূণরায় শুরু করেছে।
চট্টগ্রাম উত্তর জেলা পরিবহন মালিক সমিতির ডাকে খাগড়াছড়ি জেলার মালিক ও শ্রমিক সংগঠনরা সংহতি জানিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী কোন বাস মিনিবাস ছেড়ে যায়নি। হঠাৎ করে গণপরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
চট্টগ্রামের নাজিরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, গণহারে গণপরিবহন গুলোকে রিকুইজেশন করায় মালিক শ্রমিকরা আর্থিকভাবে সংকটে পড়ছেন। এর উপর পুলিশসহ সড়কে নানা রকম হয়রানি রয়েছে। এসব হয়রানি বন্ধের দাবিতে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়ে যাত্রীরা। অনেকে বিকল্প মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ