শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পতিত জায়গায় দৃষ্টিনন্দন মডেল গ্রাম
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পতিত জায়গায় দৃষ্টিনন্দন মডেল গ্রাম
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পতিত জায়গায় দৃষ্টিনন্দন মডেল গ্রাম

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পতিত জায়গা আবাদ করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মডেল গ্রাম। মডেল গ্রামের আধুনিক চাষ পদ্ধতি উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সরেজমিন মাঠে গিয়ে দেখা যায়, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় বড়হিত গ্রামের পাঁচজন চাষির বাড়ির আঙ্গিনার পতিত জমিতে গড়ে তোলা হয়েছে মডেল গ্রাম। এই মডেল গ্রামের প্রত্যেক চাষিকে সাতটি করে কম্পোনেন্ট দেয়া হয়েছে।
বড়হিত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আকছার খান জানান, কম্পোনেন্ট গুলোর সফল বাস্তবায়ন হলে প্রত্যেক কৃষক কৃষিতে স্বাবলম্বী ও আর্থিকভাবে লাভবান হবেন। কম্পোনেন্ট গুলো হচ্ছে সবজি বাগান, ফল বাগান, ঔষধি বাগান, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শেড, খামারজাত সার উৎপাদন শেড, চারা উৎপাদন শেড, গোবর মাটি মিশ্রিত শেড। কম্পোনেন্ট গুলোর বেডে কৃষকরা ফলাবে বিষমুক্ত শাকসবজি ও ফলমূল। আর শেডগুলোতে উৎপাদন করবে জৈব সার, ফলজ ও বনজ গাছের চারা। বছরব্যাপী উৎপাদিত এসব কৃষি পণ্য দ্বারা নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজার ও দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, বৈশ্বিক মন্দার প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি মাটিও পতিত না রেখে আবাদের নির্দেশনা দিয়েছেন। জনকল্যাণকর এই নির্দেশনার সফল বাস্তবায়নের লক্ষ্যে বড়হিত গ্রামে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মডেল গ্রাম। মডেল গ্রামের চাষ পদ্ধতি ও আর্থিকভাবে স্বাবলম্বী হবার সম্ভাবনা দেখে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা নিজ উদ্যোগে মডেল গ্রাম স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট গ্রামের কৃষক শফিকুল ইসলাম (৩৫) নিজ উদ্যোগে তার বাড়ির আঙ্গিনার পতিত জায়গায় মডেল গ্রাম স্থাপনের কাজ শুরু করেছেন।
কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি মডেল গ্রাম বাস্তবায়ন করতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা জানান, মডেল গ্রাম স্থাপনের জন্য যারা আগ্রহ প্রকাশ করবে কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে।
মডেল গ্রাম বাস্তবায়নকারী কৃষক আমিনুল ইসলাম ও আলমগীর মাসুদ জানান, তাদের বাড়ির আঙ্গিনার পতিত জমিতে প্লট ভাগ করে তৈরি করা হয়েছে সবজি ফলমূল ও ঔষধি বাগানের বেড। বার্মি কম্পোস্ট জৈব সার ও চারা উৎপাদনের জন্য বাগানের চারপাশে ভিটি পাকা করে তার ওপর টিনের শেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব শেডে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কাজ শুরু হয়েছে। তিন মাসের মধ্যে উৎপাদিত সার নিজেরা জমিতে ব্যবহার করে অবশিষ্ট সার দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে আর্থিকভাবে লাভ হবেন। অপরদিকে সবজি বাগানের বিষমুক্ত শাকসবজিও উৎপাদন শুরু হয়েছে।
কৃষক আব্দুল কাদের বাচ্চু জানান, চলতি মৌসুমে উৎপাদিত শাকসবজি দ্বারা নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হয়েছেন তিনি।
কৃষকরা আরো জানান, মডেল গ্রামের কম্পোনেন্টগুলো হচ্ছে বছরব্যাপী চলমান প্রক্রিয়া। এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করলে আমরা বাগানের শাকসবজি ফলমূল থেকে পাব পুষ্টি। আর শেডে উৎপাদিত জৈব সার জমিতে ব্যবহার করে পাব অধিক ফসল। যদি বাণিজ্যিক ভাবে জৈব সার উৎপাদন করতে পারি তাহলে আর্থিকভাবে আমরা হব লাভবান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)