সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাঘের আতঙ্ক : জানা গেল বন বিড়াল
রাউজানে বাঘের আতঙ্ক : জানা গেল বন বিড়াল
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিরল প্রজাতির মেছো বাঘ ও তিনটি শাবক পাহাড় থেকে এসে বসবাস করে ছিলেন এলাকার বসতঘরের পাশে মজুত করে রাখা লাকড়ি ঘরে। প্রথমে বাঘ সন্দেহে গত কয়েক দিন ধরে এলাকায় আতংক ছড়িয়ে পড়েন। পরে বিষয়টি রাউজান বন বিভাগে খবর দেওয়া হলে তারা রবিবার সকালে স্নেক রেসকিউ টিমসহ উদ্ধার কাজ করেন। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে লাকড়ি ঘর থেকে একটি বাঘের মতো দেখতে প্রাণীকে কৌশলে আটক করে বস্তাবন্দি করার সময় পালিয়ে যান। পরে সেখানে তাকা ৩টি ছোট শাবুক উদ্ধার করা হয়। পরে শাবুক গুলো দেখে চিহ্নিত করা হয় এগুলো মেছোবাঘ। পরে ছোট শাবুক গুলো আবারও সেই লাকড়ি ঘরে রেখে দেওয়া হয়, যাতে মা এসে তাদের খুঁজে পান। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের শাহাদুল্লাহ কাজীর বাড়ির মুসা সওদাগরের লাকরি ঘরে অবস্থান করেছিলো এই বাঘটি। মুসা সওদাগর জানান, আমরা বাঘ মনে করে অনেক ভয়ে ছিলাম। দেখতে একদম বাঘের মতো। বন বিভাগের কর্মকর্তা পল্লব কুমার সাহা উদ্ধার কাজে এসে জানান, আসলে প্রায় ৩-৪ ঘন্টা আমরা কাজ করেছি এটিকে উদ্ধার করতে, যেহেতু প্রাণীটি পালিয়ে যাওয়ার কারণে এটি কি মেছো বাঘ নাকি বন বিড়াল তা নিশ্চিত করা যাইনি। তবে তার শাবক দেখে মনে হচ্ছে এটি বন বিড়াল। এরা মানুষের ক্ষতি করেনা। এলাকার লোকজন জানান, বন উজার হওয়া কারনে প্রতিনিয়ত বনের নানা রকম প্রাণী এখন লোকালয়ে চলে আসছেন।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন