শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের মোহাম্মদ আকমল হোসাইন ইউরোপের দেশ পর্তুগালে দেশের সেরা ৩য় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত হয়েছেন।

গত ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে আকমলকে রেমিট্যান্স সম্মাননা সার্টিফিকেট, ক্রেস্ট ও অগ্রাধিকারভিত্তিক সেবা কার্ড প্রদান করেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রামের মৃত আব্দুল গণি’র পুত্র মোহাম্মদ আকমল হোসাইন বিগত ১৩ বছর পূর্বে নিজের স্বপ্ন পূরনের লক্ষ্যে পাড়ি জমান ইউরোপের দেশ পর্তুগালে। পর্তুগালের লিসবনে কর্মস্থল গড়ে তোলা আকমল মাত্র ১৩ বছরেই হয়ে উঠেছেন দেশের সেরা রেমিট্যান্সযোদ্ধার একজন।

এ বছর পর্তুগাল থেকে অর্জিত টাকা দেশে বৈধভাবে পাঠিয়ে তিনি হয়েছেন দেশের ৩য় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় ৩য় রেমিট্যান্সযোদ্ধা হিসেবে আকমলকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে পর্তুগাল দূতাবাস।

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দূতাবাস লিসবন, প্রথমবারের মত পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এবার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় ১০ জনকে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করে দূতাবাস।

এই ১০ জনের মধ্যেই ৩য় সেরা হয়েছেন বিশ্বনাথের তরুণ মোহাম্মদ আকমল হোসাইন।
এ বিষয়ে আকমল হোসাইন মুঠোফোনে বলেন, জননেত্রী শেখ হাসিনা’র আহবানে সাড়া দিয়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমেই আমি দেশের সেরা ৩য় রেমিট্যান্স প্রেরণকারী নির্বাচিত হয়েছি।

আমাকে সম্মাননা ও স্বীকৃতি প্রদান করায় আমি পর্তুগালে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে ‘বাংলাদেশ দূতাবাস’কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই সম্মাননা ও স্বীকৃতি দেশে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে সকল প্রবাসীদেরকে আরোও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে’ শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায়-গরীব মানুষেরা যাতে কষ্ঠের মধ্যে না থাকেন সেজন্য আমাদের সবাইকে সরকারের পাশাপাশি নিজেদের সাহায্যের হাত প্রসারিত করতে হবে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণের জন্য নানান প্রদক্ষে গ্রহন করেছেন। ফলেই আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে।

জঙ্গি-সন্ত্রাসবাদ ও ঘুষ-দূর্নীতি-মাদকমুক্ত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের মাধ্যমে জাতির জনকের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তুলতে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (২৪ মার্চ) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের ‘শেখ বাড়ি’তে শেখ মো. তাহির উল্লাহ ট্রাষ্টের উদ্যোগে ‘যাকাত বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে যাকাত বিতরণের অংশ হিসেবে এলাকার প্রায় ৮৫০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা, তেল, আলু, পিয়াজ, লবন।

শেখ মো. তাহির উল্লাহ’র ছোট ভাই শেখ ফারুক আহমদ ফিরুজের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ মো. তাহির উল্লাহ’র ছোট ভাই শেখ আমির আলী ও শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা নু’মান আহমদ। এসময় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিয়েছেন সৌদি আরব আমিরাত প্রবাসী হাজী আব্দুল মতিন। তিনি নিজ অর্থায়নে উপজেলার দেওকলস ইউনিয়নের রাজারবাজার সৎপুর এলাকায় ১৪ শতক জায়গা ক্রয় করে ‘হযরত আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদ’ নামে এলাকার মসল্লিদের জন্য ওই মসজিদটি নির্মাণ করে দেন।

মসজিদের নির্মাণ কাজ শেষ হলে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে ওই মসজিদের শুভ উদ্বোধন করা হয়। নামাজের পূর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা পেশ করেন তরুণ ইসলামী বক্তা মাওলানা জালাল উদ্দিন হেলালী।

জুম্মার নামাজে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, সমাজসেবক আব্দুল কাইয়ূম, এলাকার মুরব্বি ফরিদ আহমদ, লেবু মিয়া, ছাদিক মিয়া ও আব্দুল জলিলসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন।

একটি গুরুত্বপূর্ণ স্থানে মসজিদটি নির্মাণ করায় সৎপুর গ্রামের প্রবাসী হাজী আব্দুল মতিনের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

বিশ্বনাথ:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবারের ন্যায় এই পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার প্যাকেট বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এবার ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত ৩ হাজার ইফতার প্যাকেট ও ৩ হাজার বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হবে। গতকাল ২৪ মার্চ শুক্রবার এই ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশন, বিশ্বনাথ এর সার্বিক সহযোগিতায় রমজান মাসের ১ম রমজান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এম.এ. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার এম.এ. মজনুর সৌজন্যে বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া ব্রিজের উপর ১০০ জন রোজাদারদের মধ্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, নিঃসন্দেহে বিশ্বনাথ এইড ইউ.কে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে প্রশংসনীয় কাজ করছে।

তিনি তার বক্তব্যে এই মহতি কাজ করার জন্য সকল প্রবাসীদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও কাজী মোঃ জামাল উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান রেসকিউ লাইফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহি আহমদ, বাপ্পি মালাকার,
ও ইফতেখার হোসেন লিমন, রক্ত বিষয়ক সম্পাদক মোঃ সাগর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিফাত আল রাফি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আশরাফুল ইসলাম জনি, ও
সদস্য জাকির আহমদ।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ