শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সুবিধাভোগী কৃষকদের প্রশিক্ষণ
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সুবিধাভোগী কৃষকদের প্রশিক্ষণ
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সুবিধাভোগী কৃষকদের প্রশিক্ষণ

ছবি : সংবাদ সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ) কাইংওয়াই ম্রো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রাক্তন রাষ্ট্রদূত) সুপ্রদীপ চাকমা বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের কফি ও কাজুবাদাম চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি সোমবার) ০৭ আগস্ট সকাল ১০ টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা ও প্রকল্প পরিচালক মোঃ জসীম উদ্দিন (উপসচিব) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বোর্ডের বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিকল্পনা ও চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান। তিনি ১২ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রামে সফরে এসেছিলেন। বঙ্গবন্ধু পার্বত্য এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পৃথক বোর্ড গঠনের জন্য সর্বপ্রথম অঞ্চলভিত্তিক পরিকল্পনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বোর্ড সৃষ্টিলগ্ন হতে পার্বত্যাঞ্চলের সকল জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করে আসছে। তিনি আরও বলেন যে, পৃথিবীর বিভিন্ন দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি প্রযুক্তি ব্যবহার করে মরুভূমিতে কৃষিজাত ফসল চাষ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মাটির উর্বরতা বেশী। অত্র এলাকায় সবধরনের কৃষিজাত ফসল সহজে উৎপাদন করা যায়।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কোন সম্প্রদায়কে পেছনে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়, পিছিয়েপরা সম্প্রদায়কেও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কোন একক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সৃষ্টি হয়নি, উন্নয়নের কান্ডারী হিসেবে পার্বত্য এলাকার সকল সম্প্রদায় এর অংশীদার।
ভাইস চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মূল লক্ষ্যে পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানো। সেজন্যে প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে কফি ও কাজুবাদাম চারা কলম থেকে শুরু করে সার, কীটনাশক, স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় কৃষি সামগ্রী বিতরণ করা হয় এবং পাশাপাশি প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের মাধ্যমে মাঠপর্যায়ে উপকারভোগী কৃষকদের পরামর্শ প্রদানসহ ওয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিয়মিত কাজের তদারকি করা হয়ে থাকে। এসময় তিনি প্রকল্পের বিষয় নিয়ে যেকোন সমস্যা থাকলে সরাসরি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করার জন্য উপকারভোগী কৃষকদের পরামর্শ দেন।
প্রকল্প পরিচালক জানান যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন কর্তৃক বেশ কয়েক প্রকল্প বাস্তবায়ন করছে, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প তন্মধ্যে অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানও কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর ঊশেসিং, এমপি অভিপ্রায় অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে কফি চাষের জন্য বিখ্যাত অঞ্চল হিসেবে রূপান্তর করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে।
দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপকারভোগী কৃষকগণ অংশগ্রহণ করেন।





আর্কাইভ