শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » নবীগঞ্জে ৬ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » নবীগঞ্জে ৬ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৬ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে

---

নবীগঞ্জ প্রতিনিধি :: (৭ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) অভিরাম পাহাড়ী ঢল আর অর্তিবর্ষণে নবীগঞ্জ উপজেলার প্রায় ৬ হাজর হেক্টর জমির পাকা ও আধা পাকা বোর ধান গত ৪ দিনে এক থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে৷ অনেক জমিতে ধানের গোছা এলোমোলো থাকায় কৃষকেরা ধান কাটতে পারেছন না৷ ফলে আরো দু-একদিনে পরে পাকা ধানে পচন ধরে যেতে পারে৷ যেকারণে কৃষকের পাকা, আধা পাকা ফসলী জমির ধান ঘরে তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে৷
নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হিসেব মতে এবছর উপজেলার ১৩ টি ইউনিয়নে বোরো চাষে ১৬ হাজার ৭শত ১৭ হেক্টর লক্ষ্য মাত্রার মধ্যে আবাদ হয়েছে ১৬ হাজার ৭ শত হেক্টর৷ কৃষকের জমি আবাদের সকল প্রস্তুতি থাকা সত্বেও প্রকৃতিক দূর্যোগের কারণে প্রায় ৬ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে৷
এবছর ফলন ভাল হাওয়ায় কৃষকেরা স্বপ্ন দেখছিলেন বাম্পার ফলন ঘরে তুলবেন৷ কিন্তু ধান পাকার পূর্বেই হঠাত্‍ করে আসা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চোখের সামইে কৃষকের সেই স্বপ্ন তলিয়ে যায়৷
৬ এপ্রিল বুধবার সরেজমিনে বিভিন্ন হাওরের এমনি দৃশ্য দেখা যায়৷ অনেক জমিতে কলার বেলা দিয়ে ২-৩ ফুট পানির মধ্যে ধান কাটতে দেখা গেছে৷ এছাড়াও কোন কোন ৰেতের কাচা ধান পানিতে প্রায় ২-৩ ফুট তলিয়ে রয়েছে৷
আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের বর্গাচাষী কৃষক ওয়াকিব উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, ” এ বারকু ধান ভালো অওয়ায় আশা করছিলাম বাম্পার ফসল তুলব, কিতা করমু চউকের সামনে হকল ধান পানি নিলগি”৷ একই গ্রামের কৃষক আজাদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ” অন্যের ১৪ কেয়ার জমিন বাগি করছিলাম, কিন্তু দেখতে দেখতে সকল ক্ষেতের ধান পানি নিলগি”৷ তাদের ভাষায় ফলন ভাল হওয়ায় স্বপ্ন ছিল বাম্পার ফলন ঘরে তুলবেন৷ কিন্তু নিয়তির নির্মম পরিহাস চোখের সামেই পাকা ও আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে৷ কৃষক আলাওর মিয়া সাথে কথা হলে তিনি জানান, হঠাত্‍ করে বৃষ্টির পানিতে তার ২ কেদার আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে৷ তিনি বলেন, আমার নিজের কিছু ক্ষেতের সাথে অন্যের জমি বর্গাচাষ করেছিলাম লাভের আশায়৷ এখন লাভ ও আসল উভয়ই গেল৷
কৃষক ছুফান মিয়া বলেন, এত কষ্টের ধান চোখের সামনে পানিতে তলিয়ে যাওয়াটা মেনে নিতে পারছি না৷ এখন যা পারি ডুবিয়ে ডুবিয়ে ধান কাটার চেষ্টা করছি৷
লিটন দাশ জানান, পানিতে তলিয়ে যাওয়ার কারনে আর বাজারে ধানের দাম কেম থাকায় বাহিরের কোন শ্রমিক ধান কাটতে আসছে চাইছে না৷ তাই বড় বিপাকে আছি৷

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন জানান, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার বোরো চাষিদের সাথে যোগাযোগ রাখছেন৷ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

আর্কাইভ