শিরোনাম:
●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাপ্তাইয়ে পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় ঝাড়ু মিছিল
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাপ্তাইয়ে পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় ঝাড়ু মিছিল
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় ঝাড়ু মিছিল

ছবি : সংবাদ সংক্রান্ত হিল উইমেন্স ফেডারেশন দীঘিনলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিনা চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির কাপ্তাইয়ে ৬ সেনা সদস্য কর্তৃক এসএসসি পরীক্ষার্থী এক পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় লাঠি ও ঝাড়ু মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, দীঘিনালা উপজেলা শাখা।
আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল সাড়ে ৯টায় দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে দুই নারী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকার নারীরা ঝাড়ু ও লাঠি সহকারে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কার্বারি টিলা, আনসার চেকপোস্ট ও উদোল বাগান স্কুল এলাকা হয়ে বাঘাইছড়ি সুপারি বাগান এলাকার দীঘিনালা-সাজেক সড়কের চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রায় ৭ শ’ জনের মতো নারী অংশগ্রহণ করেন।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি কনিকা চাকমার সভাপতিত্বে ও মিতালি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বলা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা।
এন্টি চাকমা তার বক্তব্যে বলেন, কাপ্তাইয়ের রাইখালিতে ৬ সেনা সদস্য কর্তৃক একজন এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা জানা নেই। যে রাষ্ট্রীয় বাহিনী আমাদেরকে নিরাপত্তা দেয়ার কথা, তারাই আজ আমার বোনকে গণধর্ষণ করেছে। ২০১৮ সালে বিলাইছড়িতেও সেনাবাহিনীর সদস্য কর্তৃক দুই মারমা বোনকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, কাপ্তাইয়ে গণধর্ষণের শিকার ছাত্রীর অভিভাবকদের সেনা ক্যাম্পে ডেকে ঘটনা ধামাচাপা দিতে হুমকি দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এভাবে ঘটনাগুলো ধামাচাপা দেয়া হয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী হয়েও পার্বত্য চট্টগ্রামে যে মা-বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে তার কোন বিচার কেন হচ্ছে না?
হিল উইমেন্স ফেডারেশনের এই নেত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধূ সেনাবাহিনী নয়, সেটলার বাঙালি কর্তৃকও মা বোন ধর্ষণের শিকার হচ্ছে। নিজ বাড়িতেও পাহাড়ি নারীদের সেটলার কর্তৃক ধর্ষণ-নির্যাতনের শিকার হতে হয়, পানি আনতে গেলে ধর্ষণের শিকার হতে হয়। তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? এই যে পাহাড়ে যুগ যুগ ধরে ধর্ষণ, নিপীড়ন চলছে তার কোন ঘটনারই আমরা বিচার পাচ্ছি না। এই বিচার না পাওয়ার মূল কারণ হচ্ছে এখানে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর ষড়যন্ত্র ও নীলনক্সা।
তিনি বলেন, ধর্ষণ, নির্যাতন করে পার্বত্য চট্টগ্রামের নারীদেরকে চুপ করে রাখা যাবে না। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের, এখানে আমাদের জায়গা-জমি, ঘরবাড়ি রয়েছে। আমরা আমাদের জায়গা-জমি ও নিজেদের রক্ষার জন্য এভাবে রাজপথে ঝাড়ু মিছিল করবো, লড়াই চালিয়ে যাবো।
পার্বত্য চট্টগ্রামে শুধু ধর্ষণ নয়, বিভিন্ন স্থানে আমাদের জায়গা-জমি কেড়ে নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বান্দরবানসহ তিন জেলার সীমান্তবর্তী এলাকায় জায়গা কেড়ে নেয়া হচ্ছে। পর্যটনের নামে জায়গা দখল করা হচ্ছে। আর আমাদের জায়গা দখল করে সেখানে সেটলার বসানো হচ্ছে। এই দীঘিনালায় সাধনাটিলা বনবিহারের জায়গা বেদখলের চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপনের মাধ্যমে ২১ পরিবার পাহাড়িকে উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, আমাদের নিজেদের জায়গা-জমি, নিজেদের সংস্কৃতি, নিজেদের ইজ্জ্বত-সম্ভ্রম রক্ষার জন্য প্রতিনিয়ত আন্দোলন করতে হবে। লড়াই সংগ্রাম করেই আমাদের অধিকার আদায় করতে হবে। তাই প্রতিটি ঘরে ঘরে মা-বোনদের শক্তিশালী হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, ১৯৯৬ সালে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস গঙ কর্তৃক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনার ২৮ বছর হতে চললেও এখনো আমরা এর সুষ্ঠু বিচার পাইনি। এই সমাবেশে কল্পনা চাকমা অপহরণের বিচারসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল ধর্ষণের বিচার দাবি করছি। এ সময় তিনি ২০১৬ সালে কুমিল্লায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনারও বিচার দাবি করেন।
তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আমরা নারীরা চাইলে অনেক কিছুই করতে পারি। কিন্তু শুধু ঘরে বসে থাকলেই আমাদের আন্দোলন সফল হবে না, অধিকার আদায় হবে না।। পার্বত্য চট্টগ্রামে যে নিরাপত্তাহীনতার মধ্যে আমরা রয়েছি তার থেকে মুক্তির জন্য যদি লড়াই না করি তাহলে প্রতি পদে পদে আমাদেরকে অনিরাপদ হয়ে বসবাস করতে হবে।
এন্টি চাকমা পার্বত্য চট্টগ্রামে চলমান সেনাশাসন বাতিল ও সেনাক্যাম্প তুলে নেয়ার দাবি জানিয়ে বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী চাই না, কারণ আমরা তাদের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছি।
তিনি অবিলম্বে কাপ্তাইয়ে গণধর্ষণে জড়িত সেনাসদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উজ্জ্বলা চাকমা বলেন, গত ৩ সেপ্টেম্বর কাপ্তাইয়ে সেনাবাহিনীর সদস্য কর্তৃক এক নারী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ধর্ষণকারীদের কঠোর শাস্তি চাই।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক নারীরা নির্যাতনের শিকার হয়, সেনাবাহিনী কর্তৃক জমি, বসতভিটা কেড়ে নেওয়া হয়। সেনাবাহিনীই সবচেয়ে বেশি অশান্তি তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন।
সমাবেশ শেষে গণধর্ষণকারী সেনা সদস্যদের কুশপুত্তলিকায় লাথি মেরে ও ঝাড়ু দিয়ে আঘাত করে কাপ্তাইয়ে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ জানানো হয়। পরে আগুন দিয়ে ধর্ষকদের কুশপুত্তলিকা পোড়ানো হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ