শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ভটভটির গরম পানিতে পুড়ে গেল ৪ শিক্ষার্থীর শরীর
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ভটভটির গরম পানিতে পুড়ে গেল ৪ শিক্ষার্থীর শরীর
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে ভটভটির গরম পানিতে পুড়ে গেল ৪ শিক্ষার্থীর শরীর

ছবি : সংবাদ সংক্রান্ত নিশত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: আক্কেলপুরে উপজেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে আসার পথে নিষিদ্ধ ভটভটি উল্টে উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আহত হয়েছেন ওই বিদ্যালয়ের অনান্য শিক্ষার্থীরা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় ওই বিদ্যালয়ের মোট ১০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা হলেন ওই বিদ্যালয়ের রিনা(১৩),সনেকা পাহান(১৪), জুই পাহান (১২),রুপালী(১৬), মারিয়া(১৪), নিপা(১৪), ঋতু (১৪), সেবিকা(১৪), জেরিন তাসনিম(১৪) ও কালাম। এদের মধ্যে রিনা, সনেকা পাহান, জুই পাহান ও রুপালীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ৯ সেপ্টেম্বর জেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করার উদ্দেশ্যে উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দপ্তরি রওনা হয়। আক্কেলপুর-তিলকপুর সড়কটি বেশ কিছুদিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে শ্রীরামপুর হয়ে আক্কেলপুর আসার রাস্তার পথিমধ্যে ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে সকাল অনুমানিক ৯টায় রাস্তার পাশের্^ ধানের জমিতে উল্টে যায়। এতে ওই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে থাকা ১৫ শিক্ষার্থী সকলেই আহত হয়। এসময় শ্যালো ইঞ্জিনের গরম পানি চারজন শিক্ষার্থীর শরীরে পড়ে বেশ কিছু অংশ ঝলসে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, ‘আক্কেলপুর-শ্রীরামপুর সড়কে আক্কেলপুরে আসার সময় রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। আমরা ওই গাড়ির পেছনে ছিলাম’।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘আমরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ করার জন্য আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প সড়ক ধরে আসার সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ জন ছাত্রী ও আমাদের দপ্তরি আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে’।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি অনাকাংখিত দূর্ঘটনা। আহত শিক্ষার্থীদের উপজেলা মাধ্যমিক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে’।

শিক্ষার্থীদের দূর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিষিদ্ধ বাহন ভটভটির ব্যবহার নিয়ে অনেকেই সমালোচনা করেন।





আর্কাইভ