শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান থানার সুইপার সেলিমের হামলায় আহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান থানার সুইপার সেলিমের হামলায় আহত-২
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান থানার সুইপার সেলিমের হামলায় আহত-২

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজান থানায় সুইপারের চাকরী করা সেলিম ও তার সহযোগিদের হামলায় আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার দম্পতি গুরুতর আহত হযেছে। গত ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম ওয়াহেদের খীল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিরিচ ও ধারালো দা নিয়ে সেলিম হামলা করলে জরুরী সেবা ৯৯৯ ফোন করেন স্থানীরা। পরে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও সেলিমকে গ্রেফতার না করে আহতদের হাসাপাতালে পাঠিয়ে দেয়। জানা যায়, সরকারী খাস টিলা ভুমিতে ভুমিহীন শতাধিক পরিবার বসবাস করেন। একই ভাবে বাড়ি করেন থানার সুইপার সেলিম। বসবাসকারীরা মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠে। থানায় সুইপার পদে চাকুরী করার সুবাদে থানায় উদ্ধার হওয়া পাহাড়ী চোলাই মদ ও গাঁজা চুরি করে মাদক সেবীদের কাছে বিক্রি করে। জানা গেছে সেই নিজেও নিয়মিত মদ ও গাজাঁ সেবন করে। প্রতিদিন রাতেই তার সহযোগীদের নিয়ে এলাকায় মাতলামী করে বেড়ায়। আতশবাজী ফুটিয়ে এলাকার লোকজনের মাঝে আতংক সৃষ্টি করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে ৫টি পরিবার তাদের বসতঘর ছেড়ে পালিয়ে গেছে। সেলিম ও তার সহযোগীদের অত্যাচার নির্যাতনের বিষয়ে স্থানীয় আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার স্থানীয় কাউন্সিলর কাছে সেলিমের অত্যারের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে কাউন্সিলর সেলিমকে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি থেকে বিরত থাকার সর্তক করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিরিচ ও ধারালো দা নিয়ে আবদুর রহিমের ঘরে হামলা করেন। আহত আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এলাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন। আহত আবদুর রহিম ও তার স্ত্রী বলেন, গভীর রাতে মদ্যপায়ী সুইপার সেলিম তার সহযোগীদের নিয়ে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাদের বেদম প্রহার করে। এ ব্যাপারে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদকসেবী সেলিম রাউজান থানায় সুইপারের চাকুরী করার সুবাদে এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলেছেন।
এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাতেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেলিম ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিরা এখনো ঘটনার বিষয়ে রাউজান থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে মাদকসেবী সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ