শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » তিলোত্তমা চট্টগ্রাম এর ছাদকৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » তিলোত্তমা চট্টগ্রাম এর ছাদকৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রবিবার ● ৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিলোত্তমা চট্টগ্রাম এর ছাদকৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

--- চট্টগ্রাম :: “নিজের ছাদ, নিজের বাগান/ সবুজে রাঙাতে রাখি অবদান” স্লোগানে তিলোত্তমা চট্টগ্রাম- এর আয়োজনে ছাদকৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ৩ মার্চ রবিবার সংগঠনের ছাদবাগান সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ছাদকৃষি, পরিবেশ ও প্রকৃতি তথা চট্টগ্রামকে সুন্দরভাবে গড়ার বিষয়ে নানা দিক-নির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রথম ব্যাচে চট্টগ্রাম ও আশেপাশের শহরের ছাদবাগানীরা অংশগ্রহণ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশন, চট্টগ্রাম-এর কাউন্সিলর স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিটি কর্পরোশন এর বনায়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী, প্রাণ প্রকৃতি ম্যাগাজিন সম্পাদক শারুদ নিজাম প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন কামরুম মোয়াজ্জেমা, মেট্রোপলিটন কৃষি অফিসার ডবলমুরিং, চট্টগ্রাম , সুভাষ চন্দ্র দত্ত, উপ সহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস ডবলমুরিং, চট্টগ্রাম, ড. শামীমা নাসরীন ফিল্ড ইনভেস্টিগেটর ,বন রক্ষণ বিভাগ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম।তে সভাপতিত্ব করেন তিলোত্তমা চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন।
স্থপতি আশিক ইমরান বলেন, প্রতিটা মানুষ কোন না কোন পেশায় যুক্ত থাকেন। কিন্তু নিজের পেশার পাশাপাশি ছাদবাগান বা নগর কৃষিতে যুক্ত থাকতে পারলে নানামুখী উপকার আসবে। বিশেষ করে, পরিবেশ ও প্রকৃতি লাভবান হবে। তাই তিলোত্তমা চট্টগ্রাম এর আয়োজনে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।
প্রাণ প্রকৃতি ম্যাগাজিন সম্পাদক শারুদ নিজাম বলেন, শহরের বিভিন্ন দায়িত্ববান কর্তৃপক্ষ যেমন- চসিক, সিডিএ শহরের সবুজায়ন তথা বিভিন্ন স্থাপনা ও সড়কগুলোতে গাছপালায় ভরিয়ে দিতে পারে, এতে শহর আরো সুন্দর করে গড়ে উঠবে।
সভাপতি সাহেলা আবেদীন বলেন, তিলোত্তমা চট্টগ্রাম সুন্দর ও সবুজ শহর গড়ার নিমিত্তে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ছাদকৃষি প্রশিক্ষণের মাধ্যমে আমরা নাগরিকদের মাঝে কৃষি বিষয়ে বেশি হারে আগ্রহ ও আত্ননিয়োগ দেখতে চাই।
প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমা, মেট্রোপলিটন কৃষি অফিস, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, ইউএসটিসি গ্রিন ক্লাব এবং বীজঘর.কম। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রসঙ্গত, তিলোত্তমা চট্টগ্রাম নামের পরিবেশ সচেতনতামূলক সংগঠন বছরব্যাপী নগরের সবুজায়ন, নগর কৃষি, ছাদবাগান প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যাতে সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট থাকেন।





আর্কাইভ