মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » জয়পুরহাটে কৃষক হত্যায় বাবা ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে কৃষক হত্যায় বাবা ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি :: ২৮মে, মঙ্গলবার জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় পিতা-পুত্রসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নূরুল ইসলাম সব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম (এপিপি)
আসামিরা হলো- আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লইসের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলাল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের জন্য জমি ভরাট করছিল।
এ সময় সামাদ তার দুই ছেলে সাইদুল ও শরীফুল বাঁধা দিলে আসামিরা সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
পরে ১৪ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদি হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই