শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু
রাউজানে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে ফারহানা ইয়াছমিন ইমু নামে ৯ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২১ জুন দুপুর ১২টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ঐ এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বিলে সকাল ১০টার দিকে খেলা করছিল সে। পরে কোন একসময় পুকুরে পা দৌত করতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় এক গৃহবধু পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখে বাসায় এসে খবর দিলে মো.শামশুল আলম নামে এক প্রতিবেশী খুঁজতে বের হন। এক পর্যায়ে পুকুরে খুঁজতে শুরু করলে সেখানে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন। নিহত শিশু তানহা স্থানীয় শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল