শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে কোস্ট গার্ড ও সংবাদিকের ওপর হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে কোস্ট গার্ড ও সংবাদিকের ওপর হামলা
বুধবার ● ৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে কোস্ট গার্ড ও সংবাদিকের ওপর হামলা

ছবি : সংবাদ সংক্রান্ত সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: সাগরে চলছে ৬৫ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা, গত ২০ মে থেকে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা জাটকা ইলিশ ধরে বিক্রি করার খবর শুনে,গতকাল সন্ধ্যা ৭ টার সময় মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের ৪ সদস্যদের একটি প্রতিনিধি সন্দ্বীপ উপজেলার পন্ডিতের হাটে অভিযান পরিচালনা করে।অভিযানে কয়েকজন মাছ ব্যবসায়ী থেকে জাটকা ইলিশ জব্দ করে।
এ সময় মাছ ব্যবসায়ী ও জেলেরা কোস্টগাট থেকে মাছ চিনিয়ে নিয়ে মৎস্য কর্মকর্তার উপর যাপিয়ে পরে। কোস্ট গার্ড আত্মরক্ষার জন্য লাঠি চার্জ করে, এতে এক পান বিক্রেতার আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত হয়। এতে করে মাছ ব্যবসায়ী ও ক্রেতা জনসাধারন আরো ক্ষিপ্ত হলে,সমগ্র বাজার জুড়ে হট্টগোল শুরু হয়।
এ সময় ক্রেতা বিক্রেতা অনেকে আতংকে বাজার ত্যাগ করে,হট্টগোল ও হাতাহাতির উপ্তত্ত পরিস্থিতি শান্ত ও পরিস্থিতির নিউজ সংগ্রহ করতে গিয়ে,জেলেদের হামলার শিকার হন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ রিপোটার, দৈনিক জয়সাগর পত্রিকা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি নূর মোস্তফা আলী হাসান। হামলার শিকার হওয়ার পরেও তিনি জেলেদের হাত থেকে কোস্ট গার্ডের ৪ সদস্যকে নিরাপত্তা দিতে বাজারের একটি ফার্মেসীতে নিয়ে যান। সন্দ্বীপ থানা থেকে মাত্র ১৫শ মিটার দুরে এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের সদস্যরা সন্দ্বীপ থানাকে অবহিত করলে, খবর পেয়ে সন্দ্বীপ থানা থেকে এক প্লাটুন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা পন্ডিতের হাটে ঘটনাস্থলে পরিদর্শন করে মাছ ব্যবসায়ী ও উপস্থিত বাজারের জনসাধারণের কথা শুনে তাজুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসা বাদ করে ছেড়ে দেন।





আর্কাইভ