শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গাইবান্ধা » পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
প্রথম পাতা » গাইবান্ধা » পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন

--- আজ সকালে গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির প্রতিনিধি সভায় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নেবার আহবান জানিয়েছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিপর্যয়ে ফেলার নানা আয়োজন চলছে।

তিনি বলেন পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনা হচ্ছে। ভারত থেকে নানা অশুভ চক্র বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জংগী রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি দেশের জনগণকে কোন সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়ার আহবান জানান।

তিনি ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

তিনি বলেন, বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিক ভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে।তিনি বলেন, এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে দ্রুত কার্যকরি উদ্যোগ নিতে হবে।

তিনি বিদ্যমান জটিল পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করার আহবান জানান

গাইবান্ধায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

পার্টির গাইবান্ধা জেলার সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, পার্টির গাইবান্ধা জেলার সংগঠক মাসুদুর রহমান মাসুদ, জাকারিয়া হাসান সুমন, আতোয়ারুল ইসলাম নান্নু,আজাদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম, আসমা বেগম, ফারুকুল ইসলাম কাদেরী,হামিদা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের বিপ্লবী গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী পার্টি ও বিপ্লবী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমাজ বিপ্লবের উপযোগী দল হিসাবে গড়ে তোলার আহবান জানান।





আর্কাইভ