শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত শাহবাগে চললো বহু ভাষার লহরী
প্রথম পাতা » ঢাকা » মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত শাহবাগে চললো বহু ভাষার লহরী
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত শাহবাগে চললো বহু ভাষার লহরী

--- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে পাহাড়, সমতল ও চা বাগানের আদিবাসী শিক্ষার্থী এবং নাগরিকদের যৌথ উদ্যোগে সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গতকাল ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শাহবাগে অনুষ্ঠিত হয়েছে বহু ভাষার লহরী। কর্মসূচিতে আলোচনাপর্ব এবং সাংস্কৃতিকপর্ব এই দুই ভাগে সাজানো হয়েছিলো।

আলোচনা পর্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এবং চাকমা ভাষার গবেষক পুলক জীবন খীসা, চা বাগান জাতিসত্তার প্রতিনিধি মিখা পিরেগু, সমতল আদিবাসীর প্রতিনিধি সোমা ডুমরি। সভা সঞ্চালনা করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নৃত্য পরিবেশন করেন মুন্ডা নাচ স্বান্ত্বনা পাহান ও তার দল, ত্রিপুরা নাচের দল তপস্যা এবং মণিপুরী নৃত্যশিল্পী অবন্তী সিনহা। একক ও দলীয় সঙ্গীত পরিবেশনা করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, চম্পাবতী এন মারাক (গারো) এবং সুমনা হেমব্রম (মাহালী ভাষা)। এছাড়াও কর্মসূচিতে সংজোগার (পাহাড়ি জাতিগোষ্ঠী ভাষার ব্যান্ড), তাগোল (চাকমা ব্যান্ড), তারাশ (সাঁওতাল ব্যান্ড), হুল (সাঁওতাল ব্যান্ড), রে রে (গারো ব্যান্ড) এবং সমগীত সংগীত পরিবেশনা করেছেন। পাশাপাশি প্রদর্শিত হয়েছে বহু ভাষার লড়াইয়ের ইতিহাস।

আলোচনায় অধ্যাপক মানস চৌধুরী বলেন, “আজকে একজন নবীনের সাথে দেখা হয়েছে যিনি ম্রো, তিনি আমাকে বললেন তাদের দুইটি ঔপনেবেশিক ভাষার চাপ সামলে বড় হতে হয়। বলাই বাহুল্য একটি ইংরেজি ভাষা এবং অন্যটি বাংলা। এইটি বাংলাদেশের অন্যান্য জাতিসত্তার ভাষাভাষীদের ক্ষেত্রেও সত্য। বাংলাদেশের আদিবাসীদের দ্বিভাষী হওয়াটা বাধ্যতামূলক। তাদের নিজেদের ভাষা শেখার পাশাপাশি আবশ্যিকভাবে তাদের বাংলা ভাষাটাও শিখতে হয়। এমনকি শুধু শেখা বা জানা না, একজন আদিবাসীকে পরীক্ষা দিতে হয় তিনি কিভাবে বাংলা বলছেন, সঠিক উচ্চারণে বাংলা বলছেন কিনা”।

তিনি আরও বলেন, ‘পাহাড় ও সমতলে প্রতিটি কর্মসূচি শুরুতে দেশাত্মবোধক গান গাওয়ার মাধ্যমে আদিবাসীদের প্রমাণ দিতে হয় যে তারা দেশের সহী নাগরিক। পাহাড়ে এবং সমতলের জাতিসত্তার কেউই কখনও এই রাষ্ট্রে কেন্দ্রীয় প্রশাসনে ছিলেন না। বহু বছর আগে এখানে সার্বভৌম সাঁওতাল পরগণা অঞ্চল ছিল, সার্বভৌম মণিপুরি রাজ্য ছিল, সার্বভৌম মুন্ডা পরগণা ছিলো। একবার কলকাতায় একজন মুন্ডারি দাঁড়িয়ে বলেছিলেন আমাদের যখন সার্বভৌম রাজত্ব ছিলও, তখন কোন বাঙ্গালির উদ্ভব হয়নি”। তিনি বাংলাদেশে সেনাশাসন, কর্পোরেট কোম্পানি এবং আমলাতন্ত্র যেভাবে পাহাড় এবং সমতলের আদিবাসীদের জীবনকে যেভাবে অস্তিত্ব এর ঝুঁকিতে ফেলেছে তা বর্ণনা করেন জানান যে, যখন একটি জাতির জীবন অনিশ্চয়তার মুখে পড়ে তখনই তার ভাষা চর্চা কঠিন হয়ে পড়ে।

চাকমা ভাষার গবেষক পুলক জীবন খিসা বলেন, ‘আমি চাকমা ভাষায় কথা বলতে কখনই দ্বিধাবোধ করিনা। আমি মনে করি প্রতিটি জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে এবং প্রতিটি জাতিসত্তাকেই তার মাতৃভাষায় স্বচ্ছন্দে কথা বলার সাহস অর্জন করতে হবে, চর্চা করতে হবে’।

সমতলের প্রতিনিধি ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি জানান, ‘আদিবাসী জনগোষ্ঠী কেবল ব্রিটিশ বিরোধী আন্দোলনেই যুক্ত ছিলোনা, তারা যুক্ত ছিল ৭১ এ এবং সম্প্রতি বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনেও। কিন্তু পরবর্তীতে তাদেরকে ন্যারেটিভ থেকে বাদ দিয়ে দেওয়া হয়।‘

তিনি আরও জানান, ‘‘আমার মাতৃভাষা মাহালি এবং আমি মাহালি ভাষায় কথা বলি। আদিবাসীরা যখন তাদের নিজ মাতৃভাষায় কথা বলে তাদেরকে বিভিন্ন রকম অপমান এবং হয়রানির মধ্য দিয়ে যেতে হয়। অথচ ভাষা কেবল যোগাযোগ না, ভাষা হচ্ছে নিজের অনুভূতিকে প্রকাশের মাধ্যম”।

চা বাগান জাতিসত্তার প্রতিনিধি মিখা পিরেগু বলে, ‘চা বাগানে ৯০টির অধিক জাতিসত্তার ভাষা রয়েছে। অথচ তা নিয়ে গবেষণা এবং সংরক্ষণের ভুমিকার ক্ষেত্রে কখনোই রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয় না”।

বহু ভাষার লহরীর সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ইমু। শাহবাগে বিভিন্ন জাতিসত্তার নিজ মাতৃভাষায় পরিবেশিত গানে, নৃত্যে এবং কবিতায় মধ্যরাত পর্যন্ত বহু ভাষার লহরী কর্মসুচিটি অনুষ্ঠিত হয়েছে।





ঢাকা এর আরও খবর

বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)