শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত

--- ঝালকাঠি :: ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান, যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। কৃষি ভিত্তিক এই উদ্যোগ শুধু তার নিজেরই নয়, আশেপাশের অনেক মানুষের জীবিকারও উৎস হয়ে উঠেছে।

পড়াশুনা শেষ করে ঢাকায় চাকুরী করাবস্থায় ২০১৪ সালে নিজ এলাকায় কিছু করার চিন্তা থেকেই আজিজ শুরু করেন ফলদ বৃক্ষ রোপন। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংরি গ্রামে বাড়ির পাশে অল্প কিছু পতিত জমিতে বাগান করা শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ বিঘা। এতে রয়েছে ৫টি জাতের সুমিষ্ট উন্নত মানের আম।

এই প্রতিবেদনটি তৈরি করতে বাগানে গেলে আজিজুল আমাদের ঘন্টা ব্যাপী তার পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখান। এ যেনো মনোমুগ্ধকর এক পরিবেশ। গাছে গাছে দুলছে হাড়িভাঙ্গা, অম্রপালী, হিমসাগর, কহিতোর ওবং কাঁচামিঠা জাতের আম। একই বাগানে একাংশে রয়েছে জাম, লিচু ও আমরা গাছ। বাগান জুড়ে ফলদ গাছতো আছেই একই সাথে মাছ চাষসহ হাঁস, মুরগী ও গরুর খামার প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন আজিজুল হক নামের এই উদ্দ্যোগতা।

চলতি মৌসুমে তার বাগান থেকে কয়েক টন আম উৎপাদনের আশা আজিজের। ভবিষ্যতে অনলাইন ও অফলাইন বাজারের মাধ্যমে এই আম সরবরাহ করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া তিনি স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে চান।

আজিজুল বলেন, “শুরুটা সহজ ছিলোনা। প্রথম দুই/তিন লোকসান গুনতে হয়েছে। কিন্তু পরিবারের উৎসাহ, ধৈর্য্য আর পরিশ্রমই আজ আমাকে সফলতার অবস্থানে এনেছে।”

স্থানীয় কৃষি কর্মকর্তার মতে, এই ধরনের উদ্যোগ দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে এবং যুবকদের কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে।

আজিজুলের গল্প প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে নিজ এলাকার মাটিতেই গড়া যায় সাফল্যের ভিত।





আর্কাইভ