শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
চট্টগ্রাম প্রতিনিধি :: চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের চলমান আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙাদিয়ায় এলাকায় অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সহযোগী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ কর্মরত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অতিরিক্ত সময় কাজ করেছেন।
মঙ্গলবার ৩ (সেপ্টেম্বর ) দাপ্তরিক সময় শেষে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত কারখানায় উপস্থিত থেকে তারা এক ঘণ্টা অতিরিক্ত কাজ করেন। দেশের অগ্রযাত্রায় ইতিবাচক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবেই এই প্রতীকী কর্মসূচি পালিত হয়।
সিইউএফএল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আকরাম খান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামানের ব্যবস্থাপনায় এ সময় কারখানার বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত থেকে কার্যক্রম সফল করতে এ কর্মসূচি পালন করেন।
সভাপতি মোঃ আকরাম খান বলেন, আমরা আগামীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অধিকার আদায়ে কাজ করবো।
সম্পাদক ও কেনিক সহ-সভাপতি মুহাম্মদ বদরুজ্জামান বলেন,আমরা কেন্দ্রীয় সকল কার্যক্রম ও কর্মসূচি পালন করা হবে। যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের মেধা ও কাজ দ্বারা সমাদৃত হয়। এর আগে গত ০২ সেপ্টেম্বর তারা কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবর বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে অবগত করেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান