রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হোসেনকে ওচমানপুর এলাকা থেকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম। তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০