বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন (২৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টায় আত্রাই উপজেলার আত্রাই-বান্দাইখারা সড়কের চৌড়বাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইজিদ পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কোনো একটি গ্রাম থেকে ট্রাকে মাছ নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চৌড়বাড়ি গ্রামের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন মারা যান। ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।
আত্রাই থানার ওসি মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু