শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে ‘রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার ২৭ জুলাই দুপুরে উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরী। সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান।

সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমির হামজা, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসাইন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিসুর রহমান এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি ইরফাত হোসেন চৌধুরী। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও আধুনিক সাংবাদিকতার বিকাশে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে জাতীয় পরিসরে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসাইন (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী (দৈনিক জনবাণী) এবং দপ্তর সম্পাদক এ কে বাবর (কালবেলা)। সভা শেষে নবগঠিত কমিটির নেতারা রাউজানে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





আর্কাইভ