বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে মালেক স্পিনিং মিলে ২৫ মে বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়৷
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কারখানার ব্লুরুমের একটি টিউব লাইটের বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷ আগুনে তুলা ও মেশিনপত্র পুড়ে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ এতে কেউ আহত হয়নি৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা