শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » র‌্যাবের স্থায়ী ইউনিট স্থাপনের দাবি বান্দরবান আওয়ামীলীগের
প্রথম পাতা » কৃষি » র‌্যাবের স্থায়ী ইউনিট স্থাপনের দাবি বান্দরবান আওয়ামীলীগের
শনিবার ● ৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাবের স্থায়ী ইউনিট স্থাপনের দাবি বান্দরবান আওয়ামীলীগের

---বান্দরবান জেলা প্রতিনিধি:: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মিঃ) বান্দরবানে সন্ত্রাসীদের হাতে অপহৃত দলীয় নেতা মংপু মারমাকে ২৮দিন অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে না পারায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ এবং আইনশৃংখলা বাহিনীর নিস্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন৷ তিনি বান্দরবান জেলা সদরের অদুরে নিজগ্রাম জামছড়িমুখ পাড়া থেকে গত ১৩জুন রাতে সন্ত্রাসীদের হাতে অপহৃত হন৷ বান্দরবানসহ পাহাড়ে ব্যাপক ও প্রকাশ্যে চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ, গুম ও হত্যাযজ্ঞের জন্যে পার্বত্য জনসংহতি সমিতির লালিত-পালিত সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করে আওয়ামীলীগ নেতারা বলেছেন, অবিলম্বে অপহৃত দলীয় নেতাকে মুক্তি প্রদান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের নির্মূলে প্রশাসন ও সরকারি বাহিনীগুলোর অভিযান আরো জোরদার করতে হবে৷ নেতৃবৃন্দ অভিযোগ করেন, পার্বত্য জনসংহতি সমিতি পাহাড়ে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে এবং নানামুখি হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছে,সাধারণ মানুষ জনসংহতি সমিতির ঘৃণ্য তত্‍পরতার বিরুদ্ধে ক্রমেই সোচ্চার হয়ে উঠছেন৷ নেতৃবৃন্দ পার্বত্য তিন জেলায় বিরাজমান সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী নির্মূলে র‌্যা-এর ৩টি স্থায়ী ক্যাম্প স্থাপনেরও দাবি জানান৷ মংপু মারমা উদ্ধার না হওয়া পর্যন্ত পাড়ায় পাড়ায় সন্ত্রাস ও সন্ত্রাসী তত্‍পরতা রোধে জনমত গঠনে সভা-সমাবেশ অব্যাহত রাখা হবে, জেলার ৩৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সন্ত্রাস দমনে কমিটিও গঠন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ৷ তাঁরা অভিযোগ করেন, জনসংহতি সমিতি তাদরে লালিত সশস্ত্র বাহিনী দিয়ে আওয়ামীলীগের সক্রিয় নেতা-কর্মীদের অপহরণ, গুম ও হত্যার নীলনক্সা তৈরি করা হয়েছে৷
৯ জুন শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় অফিসে আয়োজিত সন্ত্রাস বিরোধী আওয়ামীলীগের অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাংগীর এসব কথা জানান৷ এ সময় পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও দলের জেলা কমিটির যুগ্নসম্পাদক লক্ষীপদ দাস, শীর্ষ নেতা রাংলাই ম্রো এবং পাপন বড়ুয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷





আর্কাইভ