শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » বাংলাদেশের প্রতিটি মানুষের মৌালক অধিকার নিশ্চিত করবে সরকার : ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » বাংলাদেশের প্রতিটি মানুষের মৌালক অধিকার নিশ্চিত করবে সরকার : ভূমিমন্ত্রী
শনিবার ● ৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের প্রতিটি মানুষের মৌালক অধিকার নিশ্চিত করবে সরকার : ভূমিমন্ত্রী

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৫১মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, এদেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটাবেন মাননীয় প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রতিটি মানুষের আশ্রয়, শিক্ষা, চিকিত্‍সা, খাদ্য ও বস্ত্র নিশ্চিত করবেন জননেত্রী শেখ হাসিনার সরকার৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান৷

আজ ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের অতিরিক্ত বর্ধিত বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং হিজড়া বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন৷
মন্ত্রী শরীফ বলেন, ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, মাথা গোঁজার ঠাই, শিক্ষা ও চিকিত্‍সার অভাবে এদেশে থাকার কথা ছিল না৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, ভুখা নাঙ্গাদের কথা চিন্তা করেছিলেন৷ জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে’— এটাই আমার জীবনের স্বপ্ন৷ মন্ত্রী বলেন, সেই লৰ্যকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন, গুচ্ছগ্রাম, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত্‍, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন৷ পঙ্গু, প্রতিবন্ধী, ভুখা নাঙ্গা সকলের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভঅবেন, সবার জন্য তাঁর ভালোবাসা, তাঁর চিনত্মাভাবনা৷ স্বার্থান্বেষী গোষ্ঠী কথিত জঙ্গিরা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চায়৷ বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারলেই স্বাধীনতা বিরোধীদের জয় হবে, তাদের সকল ষড়যন্ত্র আলস্নাহর অশেষ রহমতে ধ্বংস হয়েছে৷ মহান আলস্নাহ্ বঙ্গবন্ধু কন্যাকে রৰা করবেন ইনশা আল্লাহ৷ মন্ত্রী বলেন, একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে৷ তিনি উপস্থিত দেড় হাজার জনতার সন্তানদের স্কুলে পাঠানোর প্রতিজ্ঞা করান৷
ঈশ্বরদীর ৬১১ জনের মধ্যে ২৯ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বয়স্ক ভাতা, ২০০ জন বিধবাকে ৯ লাখ ৬০ হাজার টাকা বিধবা ভাতা, ৪৮০ জন প্রতিবন্ধীকে ২৮ লাখ ৮০ হাজার টাকা প্রতিবন্ধী ভাতাসহ মোট ১২৯১ জনকে ৬৭ লাখ ৭২ হাজার ৮০০ টাকা ভাতা বিতরণ করেন৷ ঈশ্বরদীতে ১১ হাজার ২৪৫ জন সুবিধাভোগীর মাঝে ১০ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা এ বছর বিতরণ করার লক্ষমাত্রা নির্ধারণ করা আছে৷
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মোমিন, ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার খন্দকার গোলাম সারোয়ার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)