শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » সিমান্তদের নিষিদ্ধ করলো এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন
প্রথম পাতা » আন্তর্জাতিক » সিমান্তদের নিষিদ্ধ করলো এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিমান্তদের নিষিদ্ধ করলো এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন

---ঢাকা ক্রীড়া প্রতিবেদক :: সিমান্তর কান্নার দৃশ্যটা টিভিতে দেখে গোটা বাংলাদেশ আবেগে ভেসেছিল। গত ফেব্রুয়ারিতে গুয়াহাটির এসএ গেমসে সোনা জিতে পোডিয়ামে আবেগাপ্লুত হয়ে পড়েন মাবিয়া আক্তার সীমান্ত। তা সবার হৃদয়ে নাড়া দেয় দারুণভাবে। দেশে ফিরে মাবিয়া শুধু একটা জিনিসই চেয়েছিলেন নিয়মিত খেলার সুযোগ। কিন্তু সেই সুযোগ পেলেন না। ভারোত্তলন ফেডারেশনে ক্ষমতার দ্বন্দ্ব মাবিয়াদের সামনের দিনগুলোকে ঢেকে দিয়েছে অন্ধকারে।

দীর্ঘদিন ধরে ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে থাকা মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ভালোই চলছিল সব। আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়দের সুযোগও মিলছিল নিয়মিত। হয়েছে অনুশীলন। তারই ফলে দেশের বাইরে থেকে আসে স্বর্ণ সহ নানা পদক।

গত ৯ জুন মহিউদ্দিন আহমেদের কমিটি ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি করলে সংকটের শুরু হয়। মোহাম্মদ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় নতুন এই অ্যাডহক কমিটি। সভাপতি থাকলেন আগেরজনই, মনজুর কাদের কোরেইশি। নতুন কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলা হয়েছিল। কিন্তু ছয় মাস পেরোলেও নির্বাচনের খবর নেই!

তা ছাড়া খেলাটিও এগিয়ে নিতে পারেনি এই কমিটি। বিভিন্ন প্রতিযোগিতায় খেলোয়াড় না পাঠানোয় তৈরি হয় শূন্যতা। ফেডারেশনের সাংগঠনিকভাবে দুর্বলতার প্রভাব পড়ে খেলোয়াড়দের ওপর। সব দেখে খোদ এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাসও নাখোশ এই কমিটির ওপর। সচিব বলেন,‌ আমরা যা চেয়েছিলাম, এই কমিটি তা করতে পারেনি। তারা পুরোপুরি ব্যর্থ।

শুধু তাই নয় এই ব্যর্থতার জন্য এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন বের করে দেয় বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনকে। সংস্থাটি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সাফ জানিয়ে দেয়, বর্তমান অ্যাডহক কমিটি অবৈধ।

নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আগের নির্বাচিত কমিটিই দ্রুত পুনর্বহালের তাগিদও দিয়েছে। কোনো অনির্বাচিত কমিটির সঙ্গে তারা সম্পর্ক রাখবে না। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের ভারোত্তোলকরা এমিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে না।

ওই চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নড়েচড়ে বসেছে। তারা বলছে, মহিউদ্দিন আহমেদের কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১২ সালের নভেম্বরে। কাজেই আগের কমিটি এখন আর নির্বাচিত নয়। তাই তাদেরকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে না।

এনএসসি সচিব  বৃহস্পতিবার ৩নভেম্বর বলেন, ‘‌আমরা অ্যাডহক কমিটি করেছি নিয়ম মেনেই। কারণ, আগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ। তা ছাড়া এখানে সরকার হস্তক্ষেপ করেনি। এনএসসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি তার নিজস্ব আইনেই চলছে।’
এখানে বলে রাখা ভাল, খোঁজ নিয়ে জানা গেল আগের নির্বাচিত কমিটি নির্বাচন দেয়ার জন্য এনএসসিকে মুখে ও লিখিত ভাবে অনেক বার বলেছে। কিন্তু এনএসসি নির্বাচন আয়োজন করতে পারেনি।

এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনকে নিজেদের এই বক্তব্য দ্রুত জানানোর কথাও বলেছেন এনএসসি সচিব। একই সঙ্গে দ্রুতই নির্বাচনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিলেন। এ কমিটিকেই আরও কিছুদিন সময় বেঁধে দিতে চান এই কর্মকর্তা।

প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ এই সংকট কাটবে ? কী হবে এখন ? এখানেই মাবিয়াদের জন্য আরও বড় দুঃসংবাদ। ফেডারেশনে ক্ষমতার বলি হচ্ছেন তাঁরা। মাবিয়া তাই দুঃখ করে বললেন, ‘এসএ গেমসের পর আমাদের এমন ভাগ্য বরণ করতে হবে ভাবিনি। আমরা চাই খেলা। সেই খেলাই যদি না পাই, তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব।’

মাবিয়াসহ অনেকেই এখন বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকেন। এসএ গেমসের পর গত নয় মাসে শুধু একটি আন্তর্জাতিক মিটে যাওয়ার ‌সৌভাগ্য হয়েছে তাঁর। এপ্রিলে উজবেকিস্তানে হয়েছে অলিম্পিক গেমসের কোয়ালিফিকেশন রাউন্ড। তাও সেটি আগের কমিটির সময়।

বর্তমান কমিটি আসার পর ছয় মাসে মাবিয়ার সামনে খেলার জগৎটা হয়ে উঠেছে অচেনা। তাঁকে কোথাও পাঠানো হচ্ছে না। জর্ডানে আফ্রো–এশিয়ান চ্যাম্পিয়নশিপ, মালয়েশিয়ায় যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ, একই ভেন্যুতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ কোথাও নেই মাবিয়া।

এর মধ্যে শুধু কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সিনিয়র দল অংশ নিয়েছে। জুনিয়র পর্যায়ে দলই পাঠানো হয়নি। মাবিয়া খেলতেন জুনিয়র ও যুব পর্যায়ে। ৮ নভেম্বর জাপানে শুরু যুব ও জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপেও মাবিয়াদের পাঠাবে না ফেডারেশন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাবিয়ার নাম নিবন্ধন করেনি ফেডারেশন, স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হলেও তাঁকে পাঠানো হয়নি।

মাবিয়াদের মাধ্যমে যে ফেডারেশনের এত সাফল্য, সেই সোনালী আলো কী তাহলে বর্তমান অ্যাডহক কমিটির ব্যর্থতার কারণে তা নিভে যাবে?





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ