শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » সরকারি এডওয়ার্ড কলেজে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণার উদ্বোধন
প্রথম পাতা » পাবনা » সরকারি এডওয়ার্ড কলেজে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণার উদ্বোধন
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি এডওয়ার্ড কলেজে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণার উদ্বোধন

---পাবনা প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, ইউনেস্কো এবং ইপ্যাক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় “বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণার” ৮ নভেস্বর মঙ্গলবার বিকেল ৪ টায় উদ্বোধন করা হয়েছে৷ সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদারের আমন্ত্রণে বাংলাদেশ ইউনেস্কোর জাতীয় কমিশিনের সচিব মনজুর হোসেন, ইপ্যাক ফাওন্ডেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান চৌধুরী, উদ্ভিদবিদ  মো. শামসুল হক প্রমুখ ২৭ প্রজাতির বিপন্ন বৃক্ষের চারা নিয়ে ঢাকা থেকে পাবনায় আসেন৷ অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার, নব নির্মিত প্রশাসনিক ভবনের সামনে পৃথিবী থেকে ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া তালিপাম্প গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করেন৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর জাতীয় কমিশিনের সচিব মনজুর হোসেন, বিশেষ অতিথি ইপ্যাক ফউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান চৌধুরী, উদ্ভিদবিদ  মো. শামসুল হক, এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এম. এইচ. খালেদ শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ.কে.এম শওকত আলী খান, সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলী, কলেজে আধ্যয়নরত ছাত্র-ছাত্রী, বিএনসিসি, রোভার স্কাউট, কর্মচারী,  মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ বিপন্ন প্রজাতির গাছগুলোর মধ্যে আগরগাছ, তমাল, কইনর, পাতা গোটা, চালমুগরা, সিভিট, চিক্রাশী, টোববুইয়া, লোহাকাঠ, গোলাপজাম, রিঠা, সুঞ্জিব, রক্তন, ধলিয়াগর্জনসহ মোট ২৭ প্রজাতির বৃক্ষ সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণারে রোপন করা হয়৷ পরবর্তিতে আরো ২৩ প্রজাতির বিপন্ন বৃক্ষ রোপন করা হবে৷ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ভোধনের পূর্বে এক আলোচনা সভা ও বৃক্ষ র‌্যালী বের করা হয়৷  আমন্ত্রিত অতিথিগণ র‌্যালীতে অংশ গ্রহন করেন৷ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন দেশের আর্থ-সামিজক উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের সাথে সাথে পরিবেশ উন্নয়নের জন্য বিপন্ন প্রজাতির বৃক্ষরোপন ও বিপন্নপ্রায় প্রানিজ সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ অতিথির বক্তব্যে আখতারুজ্জামান চৌধুরী বলেন বিশ্ব থেকে ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া তালিপাম্প নামক গাছটির সন্ধান ঢাকা বিশ্ব বিদ্যালয়ে মেলে যা ২০১০ সালে ফুল ও ফল দিয়ে মারা যায়৷ মৃত গাছটির বিজ থেকে কয়েকটি চারা উত্‍পাদন করা সম্ভব হয়৷ যার ১ম টি মাননীয় প্রধান মন্ত্রির ভবনে এবং ২য় টি সরকারি এডওয়ার্ড কলেজে রোপন করা হয়৷ তিনি আরো বলেন আরো বিপন্ন ৫০ প্রজাতির গাছের সন্ধান মিলেছে যার মধ্যে ২৭ টি ইতিমধ্যে সরকারি এডওয়ার্ড কলেজের বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্ণারে রোপন করা হয়েছে অবশিষ্ট ২৩ প্রজাতির বিপন্ন উদ্ভিদ পর্যায়ক্রমে এখানে রোপন করা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)