শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ গনপুর্তের বেদখলে থাকা জমি দখলে নেয়া শুরু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ গনপুর্তের বেদখলে থাকা জমি দখলে নেয়া শুরু
বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ গনপুর্তের বেদখলে থাকা জমি দখলে নেয়া শুরু

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৯মি.) স্বামী মুনছুর আলীর মৃত্যুর পর স্ত্রী ঝিনাইদহের গুলনাহার ওরফে গোলে বুড়ির আশ্রয় হারা হয়ে পড়েন। তিন সন্তান নিয়ে ফিরে আসেন বাবার বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের বেজপাড়া গ্রামে। সেখানেও তার থাকার কোনো জায়গা হয়নি। শেষে ওই গ্রামের এক পাশে জঙ্গলে ঢাকা গণপূর্ত বিভাগের পতিত জায়গা পরিষ্কার করে সেখানে টিনের চালা তৈরী করে বসবাস শুরু করেন।

দীর্ঘ ৩৫ বছর সেখানেই বসবাস করছেন গোলে বুড়ির পরিবার। তার সন্তানেরাও পরিবার পরিজন নিয়ে এখানেই আছেন। গোলে বুড়িই মতো আরো ৭ জন বিধবা থাকেন এই জায়গায়। যাদের যাবার কোনো জায়গা নেই। সম্প্রতি গণপূর্ত বিভাগ ওই স্থানটি ঘিরে দিয়েছেন। চলে যেতে বলা হয়েছে ওই স্থানের বসবাসকারিদের। এতে অসহায় পরিবার গুলোর মাঝে কান্নাকাটি শুরু হয়ে গেছে। স্থানিয়রা বলছেন, এদের পূর্নবাসনের ব্যবস্থা না করে উঠিয়ে দেওয়া অমানবিক হবে। কোনো ব্যবস্থা ছাড়াই এদের উচ্ছেদ করা হলে এরা যাবেন কোথায়।

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বেজপাড়া মৌজায় গণপূর্ত বিভাগের ৬ একর ৯০ শতক জমি রয়েছে। যেখানে বেশ কিছু অসহায় পরিবার ঝুপড়ি ঘর বেঁধে বসবাস করছেন। কিছু জায়গায় কলা-কচুর চাষ হচ্ছে, আর কিছু জায়গা পড়ে আছে। গণপূর্ণ বিভাগ ঝিনাইদহ অফিস সুত্রে জানাগেছে, ১৯৫২ সালে এখানে ইট তৈরীর জন্য ভাটা প্রস্তুত করা হয়। সেই সময়ে এলাকায় কিছু ভবন নির্মানের জন্য ইটের প্রয়োজন হয়। এই ইট তৈরীর কাজ শেষে জমিটি পতিত হয়ে যায়।

বেজপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সংশ্লিষ্ট বিভাগ তাদের গ্রামের লোকজনের কাছ থেকে জমি যখন অধিগ্রহন করেন তখন বলা হয়েছিল প্রয়াজন শেষে আবার ফেরত দেওয়া হবে। ৪ থেকে ৫ বছর এই জমি তারা ব্যবহার করবে, এরপর স্ব-স্ব মালিক ফেরত পাবেন। কিন্তু পরবর্তী সময়ে জমির মালিকরা চেষ্টা করেও আর ফেরত দেওয়া হয়নি। পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে থেকেছে। এদিকে গ্রামের মানুষ তাদের দেওয়া জমি ফেরত না পেয়ে বিকল্প পথ বেছে নেন। পড়ে থাকা জমির কিছু অংশ গ্রামের মানুষ সম্মিলিত ভাবে চাষ করে সেখানে উৎপাদিত ফসল বিক্রির মাধ্যমে অর্থ উপার্যন করে গ্রামের সেই অর্থে শিক্ষা প্রতিষ্ঠার গড়ে তোলেন।

সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আনিছুর রহমান আরো জানান, জায়গা পতিত হয়ে পড়ে থাকায় সেখানে জঙ্গলে ভরে গিয়েছিল। গ্রামের লোকজন স্কুলের পয়োজনে কিছুটা পরিষ্কার করে চাষাবাদ করেন। বাকি জমিতে কিছু অসহায় মানুষ বসবাস শুরু করেন। সর্বপ্রথম গোলে বুড়ি এই স্থানে বসবাস শুরু করেন। আস্তে আস্তে অনেক অসহায় পরিবার এই স্থানটি বসবাসের জন্য বেঁছে নিয়েছেন। তাদের যাবার কোনো জায়গা নেই।

ওই স্থানে বসবাস করেন বিধবা নূরজাহান বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাথাগোজার মতো কোনো জায়গা ছিল না তার। স্বামীর মৃত্যুর পর এই স্থানে জঙ্গলের মধ্যে ঘর করে বসবাস করেন। দীর্ঘ ৩০ থেকে ৩২ বছর এখানে আছেন। অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে। একই অবস্থা মৃত.জয়নালের স্ত্রী রহিমা খাতুনের। তিনি জানান, নিজেদের যাবার কোনো জায়গা থাকলে সরকারি জায়গায় পড়ে থাকতাম না। কিন্তু উপায় নেই দেখে জঙ্গল পরিষ্কার করে এই স্থানে বাস করছেন। এখন চলে যেতে বলা হচ্ছে।

বেবি খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জায়গাটি সরকারি। সরকারের প্রয়োজনে নিয়ে নিতেই পারেন, কিন্তু প্রয়োজন ছাড়াই শুধু তাদের উচ্ছেদ করতে ঘিরে দেওয়া হচ্ছে। গ্রামের আরেক বাসিন্দা স্থানিয় বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ জানান, এই স্থানে যারা আছেন তাদের একটা ব্যবস্থা সরকারি ভাবে হওয়া জরুরী। এছাড়া সরকার এই মুহুর্তেই ওই স্থানে কোনো স্থাপনা গড়ে না তুললে অসহায় পরিবারগুলোকে উচ্ছেদ করা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল-আমিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রথমত তারা গনপুর্তের বে-দখলে থাকা জমি দখলে আনার ব্যবস্থা করছেন। সিমেন্টের খুটি গেড়ে দেওয়ার পর বোঝা যাচ্ছে এটা তাদের জায়গা। যে কারনে তাদের ওই জায়গা থেকে চলে যেতে বলা হয়েছে। এরপর তাদের পরিকল্পনা রয়েছে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার। ইতোমধ্যে বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন পতিত জমিতে ভালো কিছু করে যেতে পারবেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ