সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ গ্রেফতার
ময়মনসিংহে যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.০৩মি.) ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদকে সরকারবিরোধী নাশকতা ও ভাঙচুর মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে শহরের হাজিবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ পুলিশের তিন নম্বর টাউন আউট পোস্টের (টিওপি) পরিদর্শক মো. মনিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে নিয়ে মাসুদকে গ্রেফতার করতে অভিযান চালানোর সময় পুলিশ ভ্যান দেখে দৌড় দিলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। এ টিওপিতে মাসুদের নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানান মনিরুল।
মাসুদের ঘনিষ্ঠ সহকর্মী রাজিব খান পাঠান জানান, মাসুদের নামে ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় জামিন আছে তাঁর। সম্প্রতি নতুন করে ছয়টি মামলায় গ্রেফতার পরোয়ানা জারি করেন আদালত।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড