শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » ই-তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক সামশুল আরেফিন
প্রথম পাতা » কৃষি » ই-তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক সামশুল আরেফিন
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক সামশুল আরেফিন

---

ষ্টাফ রিপোর্টার :: ই-তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন ৷
আজ বুধবার একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর সাহযোগীতায় রাঙামাটিতে ডিজিটাল সেন্টারের (ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান জেলা প্রশাসক ৷
সকাল সাড়ে নয়টায় ডিজিটাল সেন্টারের (ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সুসজ্জিত জেলা পুলিশ বাদ্য দলের ব্যান্ডের তালে তালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় ৷
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন হতে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে এসে র‌্যালীটি শেষ হয় ৷
র‌্যালীটির নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন ৷
এসময় র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ৪৯টি সেবা কেন্দ্রের বিভিন্ন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের (ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র) পুরুষ ও নারী উদ্যোক্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ৷
সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ 

---

ডিজিটাল সেন্টার উদ্যোক্তদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন ৷
ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সামশুল আরেফিন উদ্ভাবনীতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় রাঙামাটি পার্বত্য জেলার জন্য সুনাম বৃদ্ধিকরায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় ৷
উপ-সচিব (উপ-পরিচালক) মাজেদুর রহমান খাঁনের সঞ্চালনায় ইউডিসি/পিডিসি উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় সভায় ডিজিটাল সেন্টার গুলিকে আরো গতিশীল এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হলে দেশে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানীগুলি থ্রীজি নেটওয়ার্ক ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা চালু করণের জন্য সরকারী নির্দেশনা প্রয়োজন বলে অংশ গ্রহকারীরা মতামত ব্যক্ত করেন ৷
রাঙামাটি জেলার ৪৯টি তথ্য সেবা কেন্দ্রের ৯৮জন উদ্যোক্তা ডিজিটাল সেন্টার উদ্যোক্তদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও পুরুষ মিলে ৬০জন উদ্যোক্তা ৷
রাঙামাটিতে অক্টোবর ২০১৫ মাস পর্যন্ত ৪৯টি তথ্য সেবা কেন্দ্র থেকে উদ্যোক্তারা আয় করেছেন ২,৮৬,৩০০ টাকা ৷
রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র গুলি পরিচালনা করতে নেটওয়ার্ক ও বিদ্যুত্‍ সমস্যার কথা প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হয়েছে বলে জেলা প্রশাসনের উপ-পরিচালক মাজেদুর রহমান খাঁন ডিজিটাল সেন্টার উদ্যোক্তদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অবহিত করেন ৷
জেলা প্রশাসক সামশুল আরেফিন বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য ভান্ডরে বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও দের জন্য একটি আলাদা পোর্টাল চালু করা হয়েছে এছাড়া জেলার সকল তথ্য হালনাগাদ করা হয়েছে ৷
জেলা প্রশাসক ই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ৷
এসময় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের কো-অর্ডিনেটর ড. রমিজ উদ্দীন, মাজেদুল ইসলাম, তথ্য সেবা প্রদানকারী উদ্যোক্তা, বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্থানীয় মিডিয়াকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ বিনির্মানে জনগণের দোরগোড়ায় সহজে , দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষে দেশের সকল ইউনিয়ন ও পৌরসভায় ডিজিটাল সেন্টার (ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র)স্থাপন করা হয় ৷ এসকল ডিজিটাল সেন্টার স্থাপনের ফলে নাগরিকদের জীবণমানে ইতিবাচক পরিবর্তনের ও সুযোগ সূচিত হয়েছে ব্যাপক ভাবে ৷
আপলোড : ১৮ নভেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : রাত ৮.২৮ মিঃ





আর্কাইভ