শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » সৌন্দর্যের অারেক নাম সোনার চর
প্রথম পাতা » পটুয়াখালী » সৌন্দর্যের অারেক নাম সোনার চর
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌন্দর্যের অারেক নাম সোনার চর

---হাসান আলী,পটুয়াখালি প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫৫মি.) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর মোহনার বিশাল একটি দ্বীপচরের নাম সোনার চর।সম্ভাবনাময় সোনার চর হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। জেলা সদর থেকে ১২০ কিমি দক্ষিণ-পূর্বে এবং কুয়াকাটা থেকে সোজা পূর্বে ৫০ কিমি দূরে অবস্থিত বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা এ চরটি রাঙ্গাবালী উপজেলার দক্ষিণ সীমা তথা শেষ ভূখণ্ড। বিংশ শতাব্দীর ৩০ এর দশকে জেগে ওঠা এ মায়াবী দ্বীপটিতে সোনা নেই বটে। কিন্তু অপার সম্ভাবনাময় দ্বীপটিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে এটি হয়ে উঠতে পারে সোনার মতো মূল্যবান। এখানকার বালুকারাশির উপর সোনালী সূর্যের ঝলমলে আলো যখন প্রতিবিম্বিত হয় তখন তা দেখতে অনেকটা সোনার মতো মনে হয়। এ থেকেই লোকজন চরটির নাম দেয় সোনার চর। প্রায় ১০ হাজার একর আয়তন বিশিষ্ট উত্তর-দক্ষিণে লম্বা কিছুটা ডিম্বাকৃতির এ চরটির দিকে ২০০৪ সালে নজর দেয় সরকার। এরই প্রেক্ষিতে পটুয়াখালী উপকূলীয় বনবিভাগ বনায়ন শুরু করে এবং পরে এখানে কিছু প্রাণী উন্মুক্ত করা হয়। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সংরক্ষিত এ বনভূমিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়।
নয়ানাভিরাম সৌন্দর্যের নানা আয়োজন রয়েছে এ দ্বীপটিতে। সোনার চরের ভিতরে মাকড়সার জালের মতো ছড়ানো অসংখ্য সোতা-খাল। এসব খালের দুপাশে সবুজের নিশ্ছিদ্র দেয়াল হয়ে দাড়িয়ে আছে প্রকৃতি তথা বনবনানীর নিপুণ কারুকাজ। সাগর, নদী, ঢেউ, সাত কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ, লাল কাঁকড়ার অসাধারণ শিল্পকর্ম ও ছোটাছুটির দৃশ্য আপনার ভ্রমণক্লান্ত মনটাকে দিতে পারে অনাবিল আনন্দের এক কোমল পরশ। এখানে ঘুরতে ঘুরতে আপনার চোখের সামনে এসে পড়তে পারে বুনো মহিষ, হরিণ, শুকর, বানর, মেছো বাঘসহ আরো কোন বন্য প্রাণীর দল। এ চরে প্রচুর দেশী-বিদেশী পাখির বিচরণ রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে।
এখানে অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা জেলে পল্লীর জেলেদের জীবনাচরণ আপনার চিন্তার জগতকে দোলা দিবে নিঃসন্দেহে। প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা এখানে আসেন এবং ঘর তোলেন পাঁচ-ছয় মাসের জন্য। তারা বিশেষ ধরনের কিছু মাছ ধরেন এবং তা শুকিয়ে শুটকি তৈরি করেন।
সোনার চরের যাতায়াতের সমস্যা ও কাঙিক্ষত প্রচার-প্রচারণার অভাবে পর্যটক প্রিয় হয়ে উঠতে পারেনি অপার সম্ভাবনাময় এ দ্বীপটি। দ্বীপটির অবস্থানগত বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে গড়ে উঠতে পারে মালদ্বীপ, বালি ও পাতায়ার মতো বিশ্বমানের পর্যটন কেন্দ্র। এজন্য দরকার সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)