শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আলীকদমে পাহাড়ে কমলার বাম্পার ফলন
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আলীকদমে পাহাড়ে কমলার বাম্পার ফলন
শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে পাহাড়ে কমলার বাম্পার ফলন

---


হাসান মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::পাহাড়ে নতুন করে বিসত্মার লাভ করেছে কমলার চাষ৷ এতে চাষিরা লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে চাষির মুখে হাসির বদলে চোখে হাতাশার ছাপ৷ বিগত কয়েক বছরের তুলনার এবছর পার্বত্য বান্দরবানের আলীকদমে এবার কমলার বাম্পার ফলন হয়েছে ৷ ইতিমধ্যে স্থানীয় বাজারে পাঁকা কমলা বিকিকিনি শুরু হয়েছে ৷ তবে কমলার বাম্পার ফলনেও বাগান মালিকদের মুখে হাঁসি নেই ৷ বাগান থেকে কমলা আহরনের পদ্ধতি, হিমাগারের অভাব, পরিবহন ব্যবস্থা এবং একই পণ্যের উপর একাধিকবার টোল আদায়সহ বিভিন্ন সদস্যার কারণে বাগান মালিকরা দেখতে পারছেনা লাভের মূখ৷ অন্যদিকে দাদন ব্যবসায়ীদের সুদের কবল থেকেও রেহাই পাচ্ছেনা এক শ্রেণীর চাষি৷ আর এতে সারা বছর পরিশ্রম করেও পাহাড়ের কমলা আবাদকারী উপজাতি-বাঙ্গালী কমলা বাগান মালিকদের কোপালে চিন্তার রেখা মুছে না৷ অভাব লেগে থাকে বছর ধরে৷
সিলেটের ছাতকের পর পার্বত্য বান্দরবান সুস্বাদু কমলার স্থান হিসেবে পরিচিতি পেয়েছে অনেক আগে৷ পাহাড়ে ঢালে জুম চাষ বাদ দিয়ে উপজাতিরা কমলা, আম, আর আমের বাগান৷ একই সাথে গড়ছে ফলদ, বনজ গাছের বাগান ৷ গত এক দশক ধরে কমলার চাষ বিশেষভাবে আলোচিত হয়ে উঠেছে ৷ এখন এসব পাহাড়গুলোতে থোকায় থোকায় দেশীয় জাতের কমলায় ভরপুর৷ প্রতি বছর কমলার মৌসুমে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমানে কমলা সরবরাহ করা হয়৷ তবে কমলা গাছ পরিচর্যা, গাছ থেকে কমলা আহরণ, সংরক্ষণ ও বাজার-যাত করণের ব্যবস্থা গ্রহণ করা হলে বাণিজ্যিক ভাবে কমলা বাগানের প্রতি আরও উত্‍সাহ পেত বলে জানান উপজাতি-বাঙ্গালী কৃষকরা৷ কৃষি বিভাগের অসহযোগিতার কথা জানিয়ে একাধিক কমলা বাগানের মালিক জানান, উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় দূর্ঘম এলাকার বাগান মালিকরা কোন সহযোগিতা পাননা৷ ভাল বীজ, কীটনাশক ঔষধ ও সার যদি সুলভ মূল্যে পাওয়া যেত৷ বাগান মালিকরা আৰেপ করে বলেন, কমলা আহরণের তিন থেকে চার দিনের মধ্যেই পচন ধরে৷ কিন্তু জেলার বিভিন্ন পাহাড়ে উত্‍পাদিক পণ্য সংরক্ষনের জন্য কোন হিমাগার না থাকায় মারাত্মক বিপাকে পড়তে হয় চাষিদের৷ বাধ্য হয়ে স্বল্প মূল্যে বিক্রয় করতে হয় মাথার ঘাম পাঁয়ে ফেলে উত্‍পাদন করা এসব পণ্য৷
কৃষি অফিস সূত্রে জানা গেছে, অন্যান্য আবাদের চেয়ে কমলা বাগানে অনেকাংশে ঝামেলা কম ও পাহাড়ের মাটি ক্ষয় রোধে সহায়ক৷ লাভ বেশি হওয়ায় বর্তমানে অনেকে এ আবাদের দিকে ঝুঁকে পড়ছেন৷ বছরের মে থেকে জুন মাস কমলা চারা রোপনের উত্তম সময়৷ সাধারণত চারা লাগানোর ৫-৬ বছর পর থেকে কমলা উত্‍পাদন শুরু হয়৷ মার্চ থেকে এপ্রিল মাসে ফুল থেকে ফল এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে ওই ফল পাঁকতে শুরু করে৷ এখানকার পাহাড়ের মাটি, আবহাওয়া কমলা চাষের উপযোগী৷ এ কারণে বাঙ্গালীদের দেখাদেখি উপজাতিরা জুম চাষের সাখে সাথে বাণিজ্যিক ভাবে কমলা বাগান করছেন৷ এক একটি কমলা গাছে ৫শ থেকে ১হাজারটি কমলা ধরে এবং ১৫ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে৷
এই বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন ইয়াকুব এপ্রতিবেদককে বলেন, কমলা চাষে খুবই উপযোগি৷ এখানকার পাহাড়ের মাটিতে পর্যাপ্ত পরিমাণে এসিডিক রযেছে৷ কমলা চাষ বেশি লাভজনক হওয়ায় জুম চাষিরা জুম চাষ থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে কমলা বাগান করার দিকে ঝুঁকে পড়ছে৷ পার্বত্য এলাকায় এখনো হাজার হাজার হেক্টর পাহাড়ি ভূমি অনাবাদি হয়ে পড়ে আছে৷ এই বনায়নে সরকারি ঋণ সহজ করা হলে কমলা, আম সহ লাভবান ফলজ বাগানের দিকে স্থানীয়রা এগিয়ে আসতেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ