শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে সবজির বাম্পার ফলন,সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে সবজির বাম্পার ফলন,সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে
শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সবজির বাম্পার ফলন,সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে

---


মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে বিভিন্ন স্থানে শীতকালিন সবজির বাম্পার ফলন হয়েছে ৷ সবজি চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন৷ বিভিন্ন পেশার মানুষ সবজি চাষ করতে দেখা যায়৷ উপজেলার তবলপুর গ্রামের আবদুল আহাদ ও শাহজিরগাঁও গ্রামের মকবুল আলীর সবজি চাষে সাফল্য চমকে দেয়ার মতো৷ শুধু আবদুল আহাদ ও মকবুল আলী নয় বিশ্বনাথে এ রকম অনেক সফল সবজি চাষি রয়েছেন৷ যাদের সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে ৷
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ বছর ব্যাপকভাবে সবজি চাষ করা হয়েছে ৷ উপজেলার ছহিফাগঞ্জ, মাধবপুর, কর্মকলাপতি, হরিপুর, রহিমপুর, তবলপুর, রামাইরচক, রামপুর, খালপার, মুছেধর, সোনাপুর, মুফতিরবাজার, তালিবপুর, হোসেনপুর, বন্দুয়া ও বাওনপুর, কারিকোনা, শাহজিরগাঁও, কাদিপুর এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার একর জমিতে ব্যাপক সবজি চাষ হয়েছে৷ এক সময় এসব এলাকা আলু চাষের জন্য প্রসিদ্ধ ছিল৷ কিনত্ম তাতে মন্দা দেখা দেয়ায় এখন তারা বিভিন্ন সবজি চাষে ঝুঁকে পড়েছেন৷ শুধু হরিপুর গ্রামের প্রায় ৫০ জন কৃষক অনত্মত ১০০ একর জমিতে সবজি চাষ করেছেন৷ এর মধ্যে টমেটো চাষ করা হয়েছে প্রায় ৭০ একর জমিতে৷ এছাড়া চাষকৃত সবজির মাঝে রয়েছে শিম, বেগুণ, আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি,শালগম, ফরাশ, মুলা, লালশাক ও কাঁচা মরিচ৷ এসমব সবজি চাষিরা প্রতিদিন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মুফতিরবাজার সকালে সবজি নিয়ে আসেন৷ বিশ্বনাথের সব চেয়ে বড় সবজির বাজার হিসেবে পরিচত মুফতির বাজার ৷ এ বাজার থেকে প্রতিদিন সকালে দেশের বিভিন্ন জায়গায় সবজি রপ্তানি হয়৷ মুফতিরবাজার সড়কের বেহাল দশা থাকায় ঝুঁকি নিয়ে যানবাহান চলাচল করে আসছে৷
সবজি চাষিদের সঙ্গে আলাপকালে জানা যায়, একটি টমেটো গাছে ৩০-৩৫ টাকা খরচ হয়৷ আর প্রতি টমেটো গাছ থেকে পাওয়া যায় ৫-১০ কেজি টমেটো৷ মৌসুমের শুরুতে সবজি বিক্রি শুরম্ন করতে পারায় খরচ পুষিয়ে গত বছরের চেয়েও বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করছেন সবজি চাষিরা৷ চাষকৃত এসব সবজি সিলেট নগরীর বিভিন্ন আড়তে পাইকারি দরে বিক্রি হয়৷ অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা টাটকা সবজি কিনতে সরাসরি ক্ষেতে চলে যান৷ স্থানীয় বাজারে এ সবজির প্রচুর চাহিদা রয়েছে৷ কীটনাশকমুক্ত ও সার কম থাকায় সিলেটের বাইরের সবজি থেকে স্থানীয় এ সবজি সুস্বাদু ৷
উপজেলার শাহজিরগাঁও গ্রামের মকবুল আলী জানান, পাঁচ একর জমিতে শিম চাষবাদ করতে তার ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ টাকা৷ এখন প্রতিদিন এক-দেড় মণ শিম বাজারে এনে বিক্রি করেন৷ গত সপ্তাহে প্রতি কেজি শিম বিক্রি করেছেন ৭০ টাকা করে৷ কিন্তু বাজারে শিমের দাম কমে যাওয়ায় রোববার প্রতি কেজি শিম ৫০ টাকা দামে বিক্রি করছেন বলে জানান৷ এ পর্যন্ত তিনি ২০ হাজার টাকার শিম বিক্রি করেছেন এবং আরও প্রায় চার লক্ষ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে তিনি জানান৷
হোসেনপুর গ্রামের মুস্তাক আহমদ মোস্তফা বলেন, আমাদের এলাকায় প্রতি বছর প্রচুর সবজি চাষাবাদ হয়ে থাকে৷ প্রতিদিন স্থানীয় মুফতিরবাজার সবজি চাষিরা সবজি এনে বিক্রি করেন৷ তবে মুফতিরবাজার সড়কের বেহাল দশা থাকায় এলাকাবাসী চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে৷
উপজেলার কৃষি কর্মকর্তা আলীনূর রহমান সাংবাদিক কে বলেন, উপজেলায় এবছর প্রায় ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ করার জন্য নির্ধারণ করা হয়৷ প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে শীত কালিন সবজি চাষাবাদ হয়ে গেছে৷ এতে ভালন ফলনও হয়েছে বলে তিনি জানান৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)