শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা
প্রথম পাতা » পাবনা » বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা

---
আর কে আকাশ :: পাবনার হেমায়েতপুর ইউনিয়নের শানিকদিয়ারে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা নিয়ামতুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়৷ চেতনা-৭১ ও বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন তার স্মৃতিচারণে বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার অধিকাংশ সময় কেটেছে এই শানকিদিয়ারে৷ যুদ্ধে আমার অনেক সঙ্গী চোখের সামনে শহীদ হয়েছে৷ সেই স্মৃতিগুলো আজও ভুলতে পারি না৷ তাই আমি চেষ্টা করছি এই অঞ্চলের একটি শহীদ স্মৃতিসত্মম্ভ নিমার্ণের৷ যেখানে সকল নিহত মুক্তিযোদ্ধা ও গণহত্যায় নিহতদের নাম লিপিবদ্ধ থাকবে৷
মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মালিথা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আশরাফ মালিথা, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আজিজ জোয়াদ্দার, আবুল কালাম খান, তোফাজ্জল প্রাং, আ. কুদ্দুস প্রমূখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম রনি৷ এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়৷
স্মৃতিচারণে স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, এখানে আমাদের পাকসেনা, রাজাকার, আলবদর ছাড়াও যুদ্ধে বাম নেতা টিপু বিশ্বাসের বাহিনীকে মোকাবেলা করতে হয়েছে৷ এই অঞ্চলে পাক হায়েনাদের চেয়ে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় শত্রু ছিল টিপু বিশ্বাস ও তার পালিত সন্ত্রাসী বাহিনী৷ এদের ভূমিকা আমাদের অঞ্চলে পাক হায়েনা ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামসের চেয়ে কম ছিল না, বরং তাদের চেয়ে বেশি ছিল৷ এরা সাধারণ মানুষের উপর অন্যায়, জুলুম, নির্যাতনসহ অসংখ্যা মানুষকে গলা কেটে, গুলি করে, পুড়িয়ে হত্যা করেছে৷ সাধারণ মানুষের বাড়িঘর লুন্ঠন করে এ অঞ্চলের শানত্মিকে নষ্ট করেছে৷ টিপু বিশ্বাস যদি এ অন্যায় জুলুম ও নির্যাতন না করতো তাহলে এখানে এত সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধা নিহত হত না, হত না গণহত্যা৷ বক্তারা আরও বলেন মুক্তিযুদ্ধের কয়েক দশক পর হলেও বর্তমান বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শত্রু ও রাজাকারদের বিচার হচ্ছে৷ আমরা সকল রাজাকারসহ মুক্তিযুদ্ধে বিতর্কিত টিপু বিশ্বাসদের মত সকল বিশ্বাসঘাতক মীর জাফরদের বিচার চাই৷ যদি এদের বিচার না হয় তবে এদের হাতে নিহত, নির্যাতিত পরিবারদের প্রতি অবিচার করা হবে৷





আর্কাইভ