শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থীর বাসায় ২ প্রতিমন্ত্রীর রুদ্ধদার বৈঠকের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থীর বাসায় ২ প্রতিমন্ত্রীর রুদ্ধদার বৈঠকের অভিযোগ
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থীর বাসায় ২ প্রতিমন্ত্রীর রুদ্ধদার বৈঠকের অভিযোগ

---

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির বাসায় বৃহষ্পতিবার রাতে ৪০ মিনিট ধরে রুদ্ধদার সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৷ তবে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির দাবি তিনি শুধু টয়লেট ব্যবহার করার জন্য তাঁর বাসায় গিয়েছিলেন ৷ অপরদিকে শুক্রবার সিংড়া পৌরসভা এলাকায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক ৷ প্রত্যক্ষদর্শী ও কয়েকজন এলাকাবাসী জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক শুক্রবার সকাল আটটার দিকে পৌরসভার এক নং ওয়ার্ডে মনত্মাজুর রহমানের ধানের চাতালে ও ১০টার দিকে দুই নং ওয়ার্ডে রজবের ধানের চাতালে নেতাকর্মীদের সাথে কর্মী সমাবেশে মতবিনিময় করেন ও খিচুড়ী খাওয়ায় অংশ নেন৷ পরে প্রতিমন্ত্রী নিঙ্গইন ভাটোপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৷ বিকেলে তিনি পৌরসভায় মহেষচন্দ্রপুরেও অনুরুপ সমাবেশে যোগদেন ৷ অপরদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সরকারি গাড়ি ও প্রটোকল নিয়ে বৃহষ্পতিবার রাত ৮টায় গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির কেশবপুর গ্রামের বাসায় ঢোকেন ৷ তিনি ঢোকার পর পরই ওই বাসা থেকে কর্মী সমর্থকদের বের করে প্রধান ফটক আটকে দেওয়া হয় ৷ এ সময় তাঁর সাথে তাঁর ব্যক্তিগত লোকজন ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন না ৷ প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাসার বাইরের ফটকের সামনে অবস্থান করছিলেন ৷ এক পর্যায়ে ফটকের সামনের বৈদ্যতিক বাতি নিভে যায় ৷ ৪০ মিনিট অবস্থান করার পর ৮টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন ৷ ওই বাড়ির আশে পাশের একাধিক প্রতিবেশী জানান, তাঁরাও প্রতিমন্ত্রী আসার মুহুর্তে বাসার ভেতরে ছিলেন ৷ তাঁরা প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি ও তাঁর পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন ৷ পরিবারের সদস্যদের অনুরোধে তাঁরা বাড়ি থেকে বের হয়ে আসেন ৷ তবে পরিবারের সদস্যরাসহ উপজেলা আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা বাড়িতে অবস্থান করেছেন ৷ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রাতে মোবাইল ফোনে এই প্রতিনিধিকে জানান, প্রতিমন্ত্রীর মেয়র প্রার্থীর বাসায় যাওয়ার কথা তিনি লোকমুখে শুনেছেন ৷ বৃহষ্পতিবার সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ৷ পরে তিনি সবার কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ৷ প্রার্থীর বাসায় কি নিয়ে আলাপ হয়েছে তা তিনি জানেন না বলে জানান৷ গোপালপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও লালপুর থানার অফিসার ইনর্চাজ  (ওসি) আব্দুল হাই তালুকদার বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কি কারণে এসেছিলেন তা তাঁদের জানা নেই ৷ শুক্রবার সকালে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী টয়লেট ব্যবহারের জন্য আকষ্মিকভাবে তাঁর বাসায় এসেছিলেন ৷ কিছুক্ষণ পর তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান ৷ তাঁর বাসায় নির্বাচন সংক্রান্ত কোন সভা হয়নি ৷ প্রতিমন্ত্রী তাঁর বাসায় অবস্থান করার সময় তিনি ও তাঁর স্বামী নির্বাচনী কাজে বাইরে ছিলেন ৷ তাঁদের সাথে রাস্তায় দেখা হয়েছিল ৷ এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে কথা বলার জন্য বৃহষ্পতিবার রাতেই মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ