শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ৭ ডিসেম্বর গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » ৭ ডিসেম্বর গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত
শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ ডিসেম্বর গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত

---গাইবান্ধা প্রতিনিধি :: ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ি যুদ্ধের পর তৎকালীন গাইবান্ধা মহুকুমা সদর হানাদার মুক্ত হয়ে গাইবান্ধাবাসি পায় মুক্তির স্বাদ। দিবসটি উপলক্ষে আজ গাইবান্ধায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি।
আজ সকাল ১০ টায় শহরের পূর্বপাড়া থেকে বীর মুক্তিযোদ্ধা মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সহস্রাধিক মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোররা র‌্যালিতে অংশগ্রহন করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম হীরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গৌতম চন্দ্র মোদক, মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলু, ওয়াশিকুর রহমান মাজু, রনজিৎ বকশি সূর্য, রিয়াজুল হক চৌধুরী খাজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা ও মুক্তিযোদ্ধা থানা কমান্ডার আলী আকবর।
ডিসেম্বরের প্রথম থেকেই বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর চুড়ান্ত আক্রমণ শুরু করে। ৪ ডিসেম্বর মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি থানা। ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয় সুন্দরগঞ্জ। এসময় মুক্তিযোদ্ধারা চারদিক থেকে ঘিরে ফেলে গাইবান্ধা শহর। ৬ ডিসেম্বর সকালে ভারতীয় বিমানবাহিনীর দু’টি বিমান গাইবান্ধা রেল ষ্টেশনের পাশে বোমা ফেলে। মুক্তিযোদ্ধাদের আগমণের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক সেনা ক্যাম্পের সৈনিকরা তাদের তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায। রেখে যায় গাইবান্ধা স্টেডিয়ামের দক্ষিন-পশ্চিমাংশে অসংখ্য গণহত্যার কবর ও স্টেডিয়াম সংলগ্ন কফিল শাহ গোডাউনে নারী ধর্ষণসহ টর্চার সেলের নির্মম নির্যাতনের স্মৃতি চিহ্ন এবং তার আশপাশে অসংখ্য নারী-পুরুষের গণকবর।
৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধার একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে তৎকালিন এসডিও মাঠে জমাযেত হয। এর পর একে একে অন্যান্য মুক্তিযোদ্ধাদের দল এখনে জমায়েত হতে থাকে। তাদের দেখে হাজার হাজার মানুষ বিজয় উল্লাসে ফেটে পড়ে। ওইদিনই এসডিও মাঠে দশ সহস্রাধিক মানুষ সংবর্ধনা জানায় বিজয়ী বীর সেনাদের। ১৯৯৬ সালে এসডিও মাঠের নাম দেয়া হয় স্বাধীনতা প্রাঙ্গণ।





আর্কাইভ