শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-ঢাকার দুরত্ব কমেছে ৪৫ কি.মি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-ঢাকার দুরত্ব কমেছে ৪৫ কি.মি
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-ঢাকার দুরত্ব কমেছে ৪৫ কি.মি

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিগত দিনের চেয়ে যোগাযোগ খাতে বেশ উন্নতি হয়েছে বেড়েছে পাকা রাস্তার পরিমাণ। গত ৫ বছরে উপজেলায় ৮৫ কি.মি রাস্তা পাকা ও নির্মীত হয়েছে ছোট ৭টি, বড় ৩টি ব্রীজ। এর মধ্যে উল্লেখযোগ্য বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনী সেতু। উপজেলার রামনগর বাজার কাটাখালী নদীর উপর ৪০২৫ মি. সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জিওবি ফান্ডের এ কাজের বাস্তবায়ন করেছে ঢাকা দোহারের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা ব্যয়ে গত বছরে সেতুটির কাজ শেষ করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতু দিয়ে যানবাহন চলাচল করছে তবে সেতুর পশ্চিম পার্শ্বে এক কিলোমিটার এপ্রোচ সড়ক না থাকায় ভারি (বাস-ট্রাক) যান বাহন চলাচল করতে পারছে না। সেতু নির্মাণ বিষয়ে কথা হলে বোনারপাড়ার ব্যবসায়ী মিঠু করিম বলেন, গোবিন্দগঞ্জের মহাসড়কের সাথে সংযোগের ক্ষেত্রে প্রায় ৪৫ কি.মি রাস্তা কম। তার মতে ৪৫ কি.মি ঘুরে লোকজনের প্রায় অতিরিক্ত ১ ঘন্টা ব্যয় হয় গোবিন্দগঞ্জে যেতে। উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘ দিন পরে হলেও দু’পাশে দুই ফিট করে বর্ধিত করায় স্বস্তি ফিরে এসেছে মানুষের মাঝে।
উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সময় উপযোগী পদক্ষেপ আর সুষ্ঠু তদারকির ফলে কাজটি সম্পন্ন হয়েছে। উপজেলার পদুমশহর, কামালেরপাড়া, কচুয়া ইউনিয়ন সহ নিভৃত পল্লীতে পাকা সড়কের সংখ্যা বাড়ায় কাচা রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসি।





আর্কাইভ