শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরের অধিকাংশ সড়কের বেহাল অবস্থা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরের অধিকাংশ সড়কের বেহাল অবস্থা
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরের অধিকাংশ সড়কের বেহাল অবস্থা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: সংস্কারের অভাবে পাবনার চাটমোহর উপজেলার বেশিরভাগ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরপুর বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। প্রায়শই ঘটছে প্রাণহানিসহ ছোট বড় নানা দূর্ঘটনা। সঙ্গে রয়েছে ধূলো-বালির উপদ্রব। ব্যবসা-বাণিজ্যতে দেখা দিয়েছে মন্দাভাব। দূর্ভোগ পোহাচ্ছেন উপজেলার লাখ লাখ সাধারণ মানুষ। দীর্ঘদিন এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও দৃষ্টি নেই সংশ্লিষ্টদের।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, পৌর শহরের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক ও জনপদ বিভাগের রাস্তার মধ্যে ভাদ্রা বাইপাস হতে হাসপাতাল পর্যন্ত ৩ কিলোমিটার, বাসস্ট্যান্ড থেকে হরিপুর হয়ে সোন্দভা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার, জারদ্রিস মোড় থেকে পার্শ্বডাঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার, চাটমোহর-মান্নাননগর সড়কের প্রায় ২০ কিলোমিটার, চাটমোহর থেকে ধানকুনিয়া প্রায় ৫ কিলোমিটার, মথুরাপুর বাজার থেকে কাঁটাখালি বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার, মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকা থেকে শাহপুর হয়ে ক্ষতবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

অপরদিকে এলজিইডির আওতাধীন বেশকিছু গ্রামীণ সড়কেরও বেহাল অবস্থা। খানাখন্দে ভরা এসব রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শহরে যাতায়াত করছেন পথচারী ও যানবাহন চালকরা।

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের অধিকাংশ জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই সব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বেশিরভাগ বিকল হয়ে পড়ছে। ধূলো-বালির আস্তরণে ঢাকা পড়ছে সড়কের আশেপাশের বাড়িগুলো। আধাঘন্টার পথ পাড়ি দিতে হচ্ছে দুই ঘন্টায়। সময় অপচয় হওয়ার পাশাপাশি বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বিড়ম্বনার শিকার হতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের। অথচ দেখে বোঝার উপায় নেই, একসময় মসৃণ পিচের আস্তরণে ঢাকা ছিল সড়কগুলো।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বলেন, রাস্তা সংস্কারের কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। এখন বলা বাদ দিয়েছি। দীর্ঘদিন ধরে শুনে আসছি টেন্ডার হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাবনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ইতিমধ্যেই কিছু রাস্তার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব রাস্তাগুলো সংস্কার করা হবে।





আর্কাইভ