সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » উপজেলা নির্বাচন : আত্রাইয়ে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
উপজেলা নির্বাচন : আত্রাইয়ে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এতে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রবিবার আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, স্বতন্ত্র হিসেবে আ’লীগ নেতা আলহাজ্ব আজিজুর রহমান পলাশ ও জাতীয় পার্টি মনোনীত বীথেন্দ্রনাথ পাল, জাকের পার্টির রবি রায়হান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবু, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম ও স্বপন কুমার দত্ত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী মমতাজ বেগম, শামসুন্নাহার রনি, রওশন আরা পারভীন, শামীমা বেগম ও ফেরদৌসী জেলী।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার