শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় ‘বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাস’ শীর্ষক দিনবাপী কর্মশালা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় ‘বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাস’ শীর্ষক দিনবাপী কর্মশালা
শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় ‘বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাস’ শীর্ষক দিনবাপী কর্মশালা

---বিশেষ প্রতিনিধি ::  গত ১৬ অক্টোবর ২০১৯ সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাস’ শীর্ষক দিনবাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইট হাউস সংস্থার প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশীদ। ব্রিটিশ হাই কমিশনের আর্থিক সমর্থনপুষ্ট “এ্যানহ্যান্সিং কমিউনিটি ক্যাপাসিটি এ্যাণ্ড রেজিলিয়েন্স” প্রকল্পের আওতায় লাইট হাউস এ কর্মশালাটি আয়োজন করে।

নারী অভিবাসীদের মানবাধিকার নিশ্চিতকরণে বগুড়া জেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা ও দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এ কর্মশালাটি। এতে কর্মকর্তাগণ তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। কর্মশালার মূল-প্রবন্ধে অভিবাসীদের বিশষতঃ নারীদের বিভিন্ন সমস্যা ও সমস্যা উত্তোরণের উপায়গুলো তুলে ধরা হয়। কর্মশালার আলোচকগণ বলেন, নারী অভিবাসীদের অনেকেই কোন কিছু যাচাই-বাছাই না করেই দালালদের ফাঁদে পড়ে বিদেশে পাড়ি জমায় এবং সেখানে গিয়ে নির্মমতার শিকার হয়। অনেক ক্ষেত্রে নারী অভিবাসীরা নিয়োগ-কর্তার দ্বারাও অমানুষিক নির্যাতনের শিকার হন। কর্মশালায় নির্মমতার শিকার কয়েক জন নারী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা সহভাগিতা করেন। তারা বলেন, তাদের মত আর কেউ যেন বিদেশে গিয়ে এরূপ বঞ্ছনার শিকার না হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, বিদেশে যাওয়ার পূর্বে সেদেশের রীতি-নীতি, ভাষা ও সংস্কৃতি জানা আবশ্যক। বৈধ কাগজ-পত্র ছাড়া এবং কাজের বেতন-ভাতা নিশ্চিত না হয়ে কোন মতেই বিদেশের মাটিতে পা রাখা উচিত নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তাদের কাছে যেতে হবে এবং তাদের দিক-নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। টাকা-পয়সা লেন-দেনের ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রমাণ রাখতে হবে। তিনি আরো বলেন, বিদেশে যাওয়ার জন্য যত্র-তত্র দালালদের হাতে টাকা-পয়সা দেওয়া ঠিক নয়। এতে ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে যায়।

অনুষ্ঠানের সভাপতি লাইট হাউসের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের অর্থায়নে লাইট হাউস উল্লেখিত প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের নারী অভিবাসী কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এর মাধ্যমে বিদেশে গমনেচ্ছু মোট ৩০০ নারী কর্মীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করা হবে। বিদেশের মাটিতে নারী কর্মীদের ন্যায় মজুরী, কাজের পরিবেশ এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি।

প্রধান নির্বাহী আরো বলেন, এ প্রকল্পের আওতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করা হবে এবং তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। এছাড়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে বিশেষ প্রচার-প্রচারণা করা হবে। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ দেশের অভিবাসীদের রেমিটেন্স ব্যাপকভাবে ভূমিকা রাখছে। তাই তাদের বিশেষভাবে নারী অভিবাসীদের নিরাপদ অভিবাসন অতিশয় কাম্য।

লাইট হাউস দেশের একটি অন্যতম জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৯২ সাল হতে দেশের দারিদ্র বিমোচন এবং পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যো পরিবর্তনে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। সংস্থাটি বগুড়ায় প্রতিষ্ঠালাভ করলেও বর্তমানে ইহা দেশের মোট ২৯ টি জেলায় ১৫ টি প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে লাইট হাউস ১১০ টি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন করেছে যা মাধ্যমে দেশের প্রায় ৯১ লক্ষ সুবিধাবঞ্চিত অসহায় জনগোষ্ঠী উপকৃত হয়েছেন।।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)