শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » অবৈধ সোঁতিজাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন
প্রথম পাতা » পাবনা » অবৈধ সোঁতিজাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ সোঁতিজাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে বিভিন্ন নদী অবৈধ সোঁতিজাল দিয়ে চলছে মাছ নিধন। বিলুপ্ত হচ্ছে মাছের বংশ। সোঁতির জালের বেড়ার কারণে আবাদি জমি থেকে পানি নামছে ধীরে। রসুন ও সরিষার আবাদ পিছিয়ে পড়ায় ফলন নিয়ে শঙ্কিত কৃষক। সোঁতিজাল দিয়ে মাছ নিধনের সঙ্গে জড়িত রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা। ভয়ে এ নিয়ে কোন কথা বলার সাহস পাচ্ছেন না এলাকাবাসী। এলাকায় গুঞ্জন রয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে ‘ম্যানেজ’ করেই মাছ নিধনে মেতেছেন সোঁতিজালের সঙ্গে জড়িতরা।

সরজমিনে দেখা গেছে, গুমানী নদীর ধর্মগাছা ব্রীজ, মুনিয়াদীঘি কৃষি কলেজ, ছাওয়ালদহ, চিনাভাতকুর কবরস্থান, কাটানদীর পাইকপাড়া পয়েন্ট, ডেফলচড়া সোঁতিজাল পাতা হয়েছে। রাত-দিন, সব সময় চলছে মাছ নিধন। ধর্মগাছা ব্রীজর অদুরেই গুমানী নদীর তিনভাগ ঘিরে দেওয়া হয়েছে বাঁশ-জালের বেড়া। এক পাশে ফাঁকা রেখে পাতা হয়েছে সোঁতি জাল। এ জালেই আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে মাছের ব্যাপারীরাও ভীড় করছেন সোঁতিতে। শেষ রাতে বেচা-কেনা চলে মাছের।

এলাকাবাসী বলেন, সোঁতির নৌকায় জেলেদের দেখা গেলেও পর্দার আড়ালে রয়েছে একধরনের সুবিধাবাদি চক্র।

কৃষকরা বলেন, সোঁতিজালের বেড়ার কারণে আবাদি জমি থেকে ধীরে নামছে পানি। আগামী সরিষা ও রসুনের আবাদ পিছিয়ে পড়বে। সরিষা ও রসুনের আবাদ পিছালে বোরো ধানের আবাদও পিছাবে। নাবি আবাদের কারণে এসব ফসলের ফলন কমে যাবে। সোঁতিজালের বেড়ায় বাধাগ্রস্থ হচ্ছে পানির স্বাভাবিক গতি। বেড়া সংলগ্ন এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র ¯্রােত। ভাঙ্গনের মুখে পড়েছে সংলগ্ন বসতবাড়ি ও আবাদি জমি। অপরদিকে, সোঁতিজাল অপসারণের জন্য অভিযান চালাচ্ছে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

এলাকাবাসী আরো বলেন, প্রশাসনের এ ধরণের অভিযান লোক দেখানো। অভিযানের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল ত্যাগের দুই-তিন ঘন্টা পরই জাল মেরামত করে পুরোদমে চলছে মাছ নিধন। অভিযানের সময় সোঁতিজালের দুই-একটা বাঁশ কেটে দেওয়া হচ্ছে। জালের কিছু অংশ কেটে দেওয়া হচ্ছে। কিন্তু জাল-বাঁশের পুরো বেড়া অপসারণ করা হচ্ছে না। তাছাড়া সোঁতি জালের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনছে না প্রশাসন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সোঁতিজাল দিয়ে মাছ শিকার মৎস্য আইনে নিষিদ্ধ এর শাস্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমান বা দুই বছরের জেল, সোঁতি দিয়ে মাছ ধরা চলনবিল এলাকার মানুষের একটি ট্রাডিশন। প্রতিবছরই এ ঘটনা ঘটে। আমরা অভিযান অব্যাহত রেখেছি। সোঁতিজালের সঙ্গে জড়িতদের বিষয়ে কোন ছার নেই।





আর্কাইভ