বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে দুঃস্থ মহিলাদের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা
তাড়াশে দুঃস্থ মহিলাদের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ মহিলাদের ( ভিজিডি কার্যক্রম ) সঞ্চয় ও সুদের প্রায় ৮ লাখ টাকা আত্মসাতে অভিযোগে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) নামের একটি এনজিও’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে৷
জানাগেছে, বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) এর পরিচালক ও তাড়াশ সদরে করিম বকসোর বিরুদ্ধে উপজেলার নওগাঁ, মাগুড়া বিনোদ ও সগুনা ইউনিয়নের ৭৮৩ জন ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলার সঞ্চয় ও সুদের ১ হাজার টাকা করে মোট প্রায় ৮ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে আদালতে সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন৷ ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলারা জানান, ২০১৪ সালের ২৯ শে ডিসেম্বরের মধ্যে ও কার্যক্রম শেষে ওই ভিজিডি কার্ডধারী উপকারভোগীদের ফেরত্ দেওয়ার কথা ছিল৷ কিন্তু সঞ্চয় ও সুদের টাকা চাইতে গিয়ে অনেক হয়রানিও হতে হয়েছে তাদের৷
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ সকল দুঃস্থ ও ভিজিডি কার্ডধারী মহিলাদের সঞ্চয় ও সুদের টাকা বিতরনে তাড়াশ মহিলা বিষয়ক অফিসের ভিজিডি কার্যক্রমের তদারকি করার নিয়ম৷ কিন্তু তারা এ সকল পুকুর চুরির সাথে নিজেরাই জরিত৷ আর বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) এর পরিচালক র্নিদিধায় টাকাগুলো আত্নসাত করেছেন৷
নওগাঁ ইঊ পি চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার জানান, উপজেলার নওগাঁ, মাগুড়া বিনোদ ও সগুনা ইউনিয়নের ৭৮৩ জন দুঃস্থ মহিলার সঞ্চয় ও সুদের ১ হাজার টাকা করে মোট প্রায় ৮ লাখ টাকা আত্মসাত্ করেছেন ওই এনজিও পরিচালক৷
এ ব্যাপারে তাড়াশ উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মাহফুজা বেগম মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন৷ তিনি আরো জানান, দুঃস্থ মহিলাদের টাকা আত্নসাতের ব্যাপারে সরাসরি ঢাকা ডিজি অফিস জেনে মামলা দায়ের করেছেন৷ কিন্তু তাদের নিকট থেকে টাকা ফেরত্ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) এর এনজিও পরিচালক করিম বকসো ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত সময় নিয়েছেন৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল : ৪.৩০মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা