শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » ৩৮ বছর ধরে রেডিও শুনছেন শাহজাহান আলী
প্রথম পাতা » পাবনা » ৩৮ বছর ধরে রেডিও শুনছেন শাহজাহান আলী
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৮ বছর ধরে রেডিও শুনছেন শাহজাহান আলী

---মো. নূরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :: যুগের পুরিবর্তনে মানুষ যখন ফেসবুক, ভাইবার, টুইটার সহ সহজলভ্য টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশের খবর, গান, ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, চিকিৎসা সকল কিছুই দেখতে শুনতে পাচ্ছেন ঠিক সে মূহুর্তে এসকল কিছু থেকে বিরত থেকে সময় পেলেই রেডিও শোনেন শাহজাহান আলী। ৩৮ বছর ধরে এখন পর্যন্ত তিনি নিয়মিত রেডিওর প্রোগ্রাম গুলো শুনে আসছেন। এই রেডিওর প্রোগ্রাম শোনাটা এখন তার কাছে নেশায় পরিণত হয়েছে।

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত. জসিম উদ্দিন সরকারের ছেলে প্রাক্তন মেডিক্যাল এ্যাসিসটেন্ট আলহাজ¦ শাহজাহান আলী এখনও নিয়মিত ভাবে শুনছেন রেডিও। ১৯৮২ সালে কর্ম জীবনের শুরুতে তার সম্মানী ভাতার টাকা থেকে ৪৪০ টাকা দিয়ে পাবনা খান এ্যান্ড সন্স ইলেট্রনিকের দোকান থেকে ন্যাশনাল ব্র্যান্ডের রেডিওটি ক্রয় করেন। এখনও সেই রেডিও ব্যবহার করে নানা ধরনের প্রোগ্রাম গুলো নিয়মিত শুনে যাচ্ছেন। রেডিওটি মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামত না করা পর্যন্ত তিনি স্বস্তি পাননা। চাকুরী জীবনে তিনি বিভিন্ন কর্মস্থলে থাকা অবস্থায় অবসরে তিনি রেডিও শুনতেন। উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে ৩৬ বছর চাকুরী করে ২০১৭ সালে অবসরে গেছেন তিনি। রেডিও প্রোগ্রাম গুলোর মধ্যে রাতে ঢাকা থেকে প্রচারিত ফোন ইন প্রোগ্রাম তার প্রিয় একটি অনুষ্ঠান। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে প্রচারিত গ্রামীণ নাটক, আধুনিক গান, খবর ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান তিনি বিশেষ ভাবে শ্রবন করেন।

আধুনিক যুগে রেডিও শোনার বিষয়ে আলহাজ¦ শাহজাহান আলী জানান, ১৯৮২ সালে মেডিক্যাল এ্যাসিসট্যান্ট (শিক্ষা নোবিশ) হিসেবে চাকুরী করা অবস্থায় ৪’শ টাকা মাসে ৪ মাসের ২ হাজার টাকা বেতন পেয়ে প্রথমে আমি ৪৪০ টাকা দিয়ে পাবনা থেকে ন্যাশনাল ব্র্যান্ডের রেডিওটি ক্রয় করি। সেই রেডিও তে প্রচারিত প্রোগ্রাম গুলো এখনও আমি নিয়োমিত শুনে আসছি। রেডিওর অনুষ্ঠান মালা সেই আগের মতো না থাকলেও এটা আমার কাছে নেশার মতো হয়ে গেছে। বাংলাদেশ বেতারের কাছে আমার চাওয়া থাকবে, স্বাস্থ্য বিষয়ক ও ইসলামী ইতিহাস প্রোগ্রাম গুলো বেশি বেশি প্রচারের জন্য।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)