শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
প্রথম পাতা » পাবনা » পাবনায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে এবং একটি গরু পুড়ে মারা যায়। উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় পরিবারের সদস্যরা। লুৎফর একজন হতদরিদ্র দিনমজুর। এদিকে অগ্নিকান্ডের পর পরই ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষতিগ্রস্থ বাড়ির একটি ঘরের টিনের চালের ওপর দিয়ে বিদ্যুতের লাইন টাঙানো হয়েছে। ওই বিদ্যুতের লাইনের তার বাতাসের কারণে ঘরের চালের সঙ্গে লেগে ছিল। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ ঐ বিদ্যুতের তারে এবং ঘরের চালে আগুন দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে যায়। ভয়ে কেউই আগুন নেভাতে যায়নি। পরে বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। তখন গ্রামবাসী চেষ্টা করে আগুন নেভায়। তবে এর আগেই দুটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা একটি ষাঁড় গরু পুড়ে মারা যায় এবং ঘর থেকে বের হওয়ার সময় তানজিদ নামে এক শিশুর হাত পুড়ে যায়।

ছোট বিশাকোল গ্রামের ইউপি সদস্য দুলাল হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ লুৎফর রহমান অত্যন্ত দরিদ্র মানুষ। গত কয়েকদিন ধরে করোনা ভাইরাসের কারণে বাড়ি থেকে বের না হওয়ার সে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে খাদ্য সামগ্রী দিয়েছেন। এছাড়া তাকে ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।





আর্কাইভ