শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা আইসোলেশনে থাকা রোগীদের দুর্ভোগ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা আইসোলেশনে থাকা রোগীদের দুর্ভোগ
বুধবার ● ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় করোনা আইসোলেশনে থাকা রোগীদের দুর্ভোগ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: সংক্রমণ ঠেকাতে করোনা রোগিদের আলাদা রেখে চিকিৎসা প্রদান করতে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত আইসোলেশন সেন্টারটি নানা সমস্যায় জর্জরিত। ফলে ওই সেন্টারে বর্তমানে চিকিৎসাধীন ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সুষ্ঠু চিকিৎসা বঞ্চিত হচ্ছে এবং নানা দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগে জানা গেছে।

জানা গেছে, গাইবান্ধা আইসোলেশন সেন্টারে সকাল ১০টার আগে সকালের নাস্তা পৌঁছায় না। দুপুরের খাবার দেয়া হয় বিকাল ৩টা থেকে ৪টায়। খাবারে তরকারির পরিমাণ থাকে খুবই কম এবং নিম্নমানের। এমনকি বিশুদ্ধ পানির ব্যবস্থাও সেখানে নেই বলে অভিযোগে জানা যায়।

আইসোলেনশন সেন্টারে নিয়মিত পরিচ্ছন্নকর্মী না থাকায় ময়লা আবর্জনার সাথেই বাস করতে হচ্ছে রোগীদের। সেখানে চিকিৎসার জন্য কোন ডাক্তার যান না। ওখানে একজন কর্মরত নার্সের মাধ্যমে মোবাইল ফোনে হাসপাতালের ডাক্তার রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং সে মোতাবেক তাদের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ওষুধ প্রেরণ করা হয়।

আবার কোন কোন ক্ষেত্রে বাইরে থেকে ওষুধ কিনে নেয়ার জন্য ওই সেবিকার মাধ্যমে রোগীদের পরামর্শ দেয়া হয়। যাতে রোগীরা আত্মীয়-স্বজনদের মাধ্যমে ওষুধপত্র সংগ্রহ করতে পারে।

এবিষয়ে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহফুজার রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে সীমাবদ্ধতার নানা অজুহাত তুলে ধরেন।

তিনি বলেন, হাসপাতালে রোগীদের খাবার রান্না করে সেখান থেকে আইসোলেশন সেন্টারে অটোবাইকে করে খাবার নিয়ে যাওয়া হয়। এজন্য অনেক সময় খাবার পাঠাতে বিলম্ব হচ্ছে। তবে সমস্যাগুলো সমাধান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

গাইবান্ধার বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে গত মার্চে অস্থায়ীভাবে এই আইসোলশন সেন্টারটি চালু করা হয়।

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো- ৪ জন।

জানাযায়, আজ বুধববার সকালে ফেনী থেকে আগত ৭ জন যাত্রী গাইবান্ধা থেকে সিএনজি অটোরিকশা যোগে তাদের নিজ বাড়ি সাঘাটার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে আসার পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাদিয়াখালীর রিফাইতপুর বটতলা মসজিদের দানবাস্কের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু খালেকুল (১০) মারা যায়।

এছাড়াও মারাত্বক আহত হয়েছেন মা খুকি বেগম, বড়বোন আফরিন ( ১৪) ছোট বোন বিবি আয়সা( ৭) চাচি লাজু বেগম । আহত দের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ