শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » একই পরিবারের তিন সদস্য প্রতিবন্ধী : নেই সহায়তা কার্ড
প্রথম পাতা » পাবনা » একই পরিবারের তিন সদস্য প্রতিবন্ধী : নেই সহায়তা কার্ড
বুধবার ● ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একই পরিবারের তিন সদস্য প্রতিবন্ধী : নেই সহায়তা কার্ড

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: ‘ইশারায় সবকিছুই বুঝাতে হয় স্ত্রী, ছেলে মেয়েকে। অনেক সময় কথা না বুঝলে ভীষন অসুবিধায় পড়তে হয়। এমন করে ইশারায় কথা বলতে বুঝাতে গিয়ে আজ নিজেকেই প্রতিবন্ধীর মতো মনে হয়। কষ্টের শেষ নেই। তারপরও জীবন চালাতেই হবে। তবে কষ্ট লাগে এতকিছুর পরও বউ কিংবা ছেলে কারো প্রতিবন্ধী ভাতার কার্ড হলো না।’

এভাবেই নিজের দুঃখ কষ্টের দিনলিপির কথা আক্ষেপের সুরে বলছিলেন পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী সরকারপাড়া গ্রামের দিনমজুর রবিউল ইসলাম। তার স্ত্রী মারুফা খাতুন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার দুই সন্তান মারুফ (৬) ও তানিশা (৫) তারাও একইভাবে প্রতিবন্ধী। বয়স হিসেবে তার স্ত্রী মারুফা ও ছেলে মারুফের ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু এখনও তারা প্রতিবন্ধী ভাতার কার্ড পায়নি।

আলাপকালে জানা গেল, প্রায় ১২ বছর আগে একই গ্রামের মৃত মোক্তার হোসেনের প্রতিবন্ধী মেয়ে মারুফাকে বিয়ে করেন। বিয়ের পর ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান জন্মলাভ করলে তারাও প্রতিবন্ধী হয়। এ নিয়ে কষ্টের শেষ নেই তাদের পরিবারের। রবিউল ইসলাম দিনমজুরী করে যা পান তা দিয়ে কোনো রকমে সংসার চলে।

রবিউল ইসলাম জানান, প্রতিবন্ধী মিয়িকে বিয়ে করছিল্যাম, আশা ছিল হয়তো আল্লাহ সুস্থ্য ছাওয়ালপাল দিবি। কিন্তু পরপর দুইডে সন্তান দিলিও মায়ের মতো তারাও প্রতিবন্ধী হইছে। পাবনা, ঢাকাসহ মেলা জায়গায় চিকিৎসা করাবের লিয়ে গেছি, অনেক টেকাও খরচ হইছে, কিন্তু কোন ফল পাই নাই।

রবিউল আরো জানান, তবে কষ্ট লাগে এতকিছুর পরও স্ত্রী বা সন্তান কারো প্রতিবন্ধী ভাতার কার্ড হয় নাই। মেম্বারকে অনেকবার বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। ইবার আমার বউয়ের আইডি কার্ডের কপি লিয়ে গ্যাছে। দেহা যাইক, কাম হয় কিনা। করোনার মধ্যি তেমন কাজ কাম নাই। সংসার চালানে অনেক কষ্ট হয়া গ্যাছে।

ডিবিগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, এবছর প্রতিবন্ধী ভাতার কার্ডের তালিকায় রবিউলের স্ত্রীর নাম দেয়া হয়েছে। হয়তো পেয়েও যাবে ভাতার কার্ড। আর তার দুই সন্তানের ভাতা পাওয়ার বয়স হয়নি। হলে সেটাও করে দেয়া হবে। আমরা বরং এবার প্রতিবন্ধী ভাতার কার্ড নেয়ার লোকই পাচ্ছি না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, প্রতিবন্ধী ভাতার তালিকাভুক্ত হতে হলে সর্বনি¤œ বয়স ৬ বছর হতে হয়। এবার জরিপ ছাড়া কেউ ভাতার তালিকাভুক্ত হতে পারবেন না। প্রতিবন্ধী ওই নারীর যদি জরিপ হয়ে থাকে তবে তিনি ভাতার তালিকাভুক্ত হবেন এবং ভাতা পাবেন। যদি তার জরিপ না হয়ে তাকে তাহলে এবার ভাতা পাবেন না। আগামী অক্টোবর মাসে পুনরায় প্রতিবন্ধী ভাতার তালিকা তৈরীর কাজ শুর হবে। এবার না হলে ওই সময়ে তিনি তালিকাভুক্ত হবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)