শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা
প্রথম পাতা » কৃষি » লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

ছবি : সংবাদ সংক্রান্তঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের শীধলগ্রাম এলাকায় রাতের আধারে পূর্ব শত্রুতার জেরে ৫০ শতক জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী আরিফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শক্রবার দিবাগত রাত ৩ টার সময় আরিফ হোসেন লাউয়ের জমি পাহারাকালীন সময়ে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বাড়িতে যায়। পরর্বতীতে সকাল আনুমানিক ৫ টার সময় জমিতে আসার পর দেখতে পায় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে জমিতে লাগানো লাউ গাছ কাটিয়া প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতভাগ এলাকাবাসী।

এমন ন্যাক্কার জনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সহজ সরল গ্রামের মানুষের তাই একটাই দাবী এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে ভুক্তভোগী আরিফ হোসেন জানান, আজ শনিবার ১৪ নভেম্বর সকালে লাউয়ের ঝাংলা থেকে ১০০ পিস লাউ কাটার কথা ছিল। লাউয়ের ঝাংলার এমন চিত্র দেখে আমি স্তব্ধ হয়ে যাই।

তিনি আরও জানান, প্রায় ২ মাস আগে আমি লাউয়ের চারা রোপন করেছিলাম। যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, লাউ গাছ কাটার ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি যা খুবই দুঃখজনক।

সিংড়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান জানান, বিষয়টি আমি শুনেছি, ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ