শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » জমকালো আয়োজনে সিলেটে হলিবিডি’র চতুর্থ প্রতিষ্টা বার্ষিকী পালিত
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » জমকালো আয়োজনে সিলেটে হলিবিডি’র চতুর্থ প্রতিষ্টা বার্ষিকী পালিত
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমকালো আয়োজনে সিলেটে হলিবিডি’র চতুর্থ প্রতিষ্টা বার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্তহাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের চতুর্থ প্রতিষ্টাবার্ষিকী সিলেটে জমকালো আয়োজনের মাধ্যে দিয়ে পালিত হলো। পঞ্চম বর্ষে পদার্পন ও চতুর্থ বর্ষপুর্তি উপলক্ষে ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকার সময় সিলেট নগরীর জিন্দাবাজারের গোল্ডেন সিটি রেস্টুরেন্ট এর হলরুমে হলিবিডি’র চতুর্থ বর্ষপুর্তি ও মহান বিজয় দিবসের আলোচনা সভার অনুষ্টিত হয়েছে।

সিলেট সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রভাষক ডা. আক্তার হোসেন-এর সভাপতিত্বে ও হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রেজওয়ান আহমদ ও সাংবাদিক হা.আব্দুল হাই আল হাদী’র সঞ্চালনায় অনুষ্টিতব্য অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.নাসির উদ্দীন খাঁন, প্রধান আলোচক ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরের কাউন্সিলর এড.ছালেহ আহমদ সেলিম।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, ৩নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড.আফসর আহমদ, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর আওয়ামীলীগ নেতা এড. আজমল আলী, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা এড. আব্বাস উদ্দীন, মহানগর আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাদার্স পাওয়ারের উপদেষ্টা আব্দুস সামাদ, ব্যবসায়ী মুস্তাক আহমদ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ইমরান আহমদ, ব্রাদার্স পাওয়ারের মুক্তা আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা এইচ আর সুমন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, সুরমা মিডিয়ার সত্তাধিকারী ফয়সল আহমদ, ডা. সোহেল আহমদ, সমকাল টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার জাহেদুল ইসলাম, রাহাত আহমদ, প্রমুখ।

উক্ত বর্ষপুর্তি অনুষ্টানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন হা: ইউসুফ আল আজাদ, জাতীয় সংগীত পরিবেশন করেন সাজ্জাদ হোসেন রুমন ও মাহফুজুর রহমান, অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা’র সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে লেখনির মাধ্যমে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তবে বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকতে হবে। সেই সাথে সকলকে সাংবাদিকদের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকরা সমাজের, দেশের সার্বিক উন্নয়ন গণমাধ্যম দ্বারা সমাজের মানুষের কাছে, দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের বোধ শক্তিকে সুদৃঢ় করে। তেমনই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়ন দেশের জনগনের সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। একজন সাংবাদিকই পারে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা তার লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে। সাংবাদিকতার পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। এ পেশায় থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা দূরূহ ব্যাপার। সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই। তবুও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে।

সেই সাথে বক্তারা আরো বলেন,সমাজে পিছিয়ে পরা, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায়
অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের উপশহর থেকে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর “সত্যের পথে নিরন্তর ছুটে চলে” স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম
হলিবিডি টুয়েন্টিফোর ডটকম। ন্যায়ের আর সত্যের পক্ষে অবিচল আর হার না মানা দৃঢ়তা নিয়ে সকল বাধাকে শক্তিতে রুপান্তরিত করে সাধারন নিপীড়িত মানুষের আখাংকা আর জনপ্রিয়তার প্রতিফলনে ১৭ ডিসেম্বর ২০২০ ইংরেজী চতুর্থ বর্ষ পেরিয়েপঞ্চম বর্ষে পদার্পণ করছে স্বগৌরবে। অসত্যের বিপক্ষে সত্যের বার্তা নিয়ে পত্রিকাটি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ভাবে ভবিষ্যতেও কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য উক্ত প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম নিয়ে হাফিজুল ইসলাম লস্করের রচিত হলিবিডি কবিতা সমবেদকন্ঠে আবৃতি করেন হলিবিডিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, প্রকাশক রেজওয়ান আহমদ, বার্তা সম্পাদক এমরান আহমেদ ও জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই আল হাদীসহ অতিথিরা কেক কেটে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম’র পঞ্চম বর্ষে পদার্পন ও চতুর্থ বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ