শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গবেষক কি উদ্যোক্তা হতে পারে না ?
প্রথম পাতা » চট্টগ্রাম » গবেষক কি উদ্যোক্তা হতে পারে না ?
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গবেষক কি উদ্যোক্তা হতে পারে না ?

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে গবেষণা শেখার অন‍্যতম প্ল‍্যাটফর্ম ” গবেষক হতে চাই:: Be Researcher BD (BRBD)”। দেশের প্রায় ১১০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের সাথে নিয়ে প্লাটফর্মটি কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণা বিষয়ক বিভিন্ন কার্যক্রম শেখা ও শেখানোর কাজ সহ শিক্ষার্থীদের দ্বারা গবেষণা প্রকাশ মত কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে ছড়িয়ে দিতে প্লাটফর্মটি ইতোমধ্যে “কিভাবে গবেষক হবো” , “রিসার্চ আইডিয়া সিরিজ” , “পাইথন ফর রিসার্চ” , “রিসার্চ গাইডলাইন সিরিজ” সহ গবেষনা ও উচ্চশিক্ষার বিভিন্ন সিরিজের আয়োজন করেছে। সিরিজগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীদের মাঝে ব‍্যাপক সাড়া ফেলেছে। তবে, এইবার প্লাটফর্মটির পক্ষ থেকে জানা যায়, তারা সম্পূর্ণ নতুন একটি চমক দেখাতে যাচ্ছে।
গবেষকগণ শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এর সাথে সংযুক্ত থাকবেন বা শিক্ষাবিদ হবেন এই ভূল ধারণা আমাদের মাঝে জেঁকে বসেছে। একজন গবেষক কি উদ্যোক্তা হতে পারে না? অবশ্যই পারেন, বরঞ্চ গবেষনা লব্ধ জ্ঞানের একজন উদ্দোগতা সফলতার সম্ভাবনা-কে বহুগুণে বাড়িয়ে দেয়। এসব বিষয় গুলোকে সামনে রেখে ” গবেষক হতে চাই :: Be Researcher BD(BRBD) ” প্লাটফর্মটি আয়োজন করতে যাচ্ছে “রিসার্চার টু এন্টাপ্রেনার জার্নি” শীর্ষক নতুন একটি সিরিজ। আগামী (১০-জুলাই) থেকে সিরিজটি শুরু হতে যাচ্ছে। এই সিরিজের স্পিকার হিসেবে থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল উদ্যোক্তা ও গবেষকরা। স্পিকাররা উদ্যোক্তা হওয়ার পথের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন‍্য বিভিন্ন দিকনির্দেশনা দিবেন এই আলোচনার মধ্যে। ১০ জুলাই রাত ৯টা থেকে সিরিজের প্রথম এপিসোডে সাথে থাকছেন ” Maijker Corp” এর কো-ফাউন্ডার ও প্রধান ট‍্যাকনিকাল অফিসার ড. চন্দ্রনাথ । তিনি “Industrial Innovation Lab” এবং “Automotive Products Research Lab at the Hitachi America ” তে ২০১৫ সাল থেকে রিসার্চ এসিসটেন্স হিসেবে কাজ করছেন। তিনি “বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)থেকে ২০০৪ সালে ম‍েকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়াও অনুষ্ঠানটির হোস্ট হিসেবে থাকবে “গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD) এর ক‍্যাম্পাস এম্বাসেডর মো: ওমর ফারুক। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে অধ‍্যয়নরত।





আর্কাইভ