বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ইসলামী আন্দোলন জেলা শাখা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সেক্রেটারি মাওলানা হাফেজ বশির উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, জেলা ইসলামী আন্দোলনের সদস্য ডা. আনোয়ার হোসেন, ডা. মেরাজুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জীবন আজ ধবংসের পথে। শপিং মল ,গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার ষড়যন্ত্র চলছে। করোনা মহামারী আকার ধারণকারী দেশগুলো মধ্যে বিভিন্ন দেশে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়া হয়েছে।
মানববন্ধনে অনতিবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের